বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে কানাইঘাটে যুবতীকে ‘গণধর্ষণ’, গ্রেফতার ১

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬

বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে কানাইঘাটে যুবতীকে ‘গণধর্ষণ’, গ্রেফতার ১

Manual2 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত এক যুবতীকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে একটি বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ গণধর্ষণ মামলার আসামী রিয়াজ উদ্দিনকে (৩২) গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ।

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

বুধবার (১৪ অক্টোবর) গভীর রাতে দনা বাঙ্গালীপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রিয়াজ উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

Manual6 Ad Code

 

গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে সংঘবদ্ধ গণধর্ষণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে সে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

 

Manual8 Ad Code

রিয়াজ উদ্দিন লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির দনা রাতাছড়া গ্রামের কুতুব উদ্দিনের পুত্র। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাকে আদালতে প্রেরন করেছে পুলিশ। সংঘবদ্ধ এ ধর্ষণ মামলার কয়েকজন আসামীকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code