সিলেট ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬
কানাইঘাট প্রতিনিধি:
মহাসপ্তমীর মধ্যদিয়ে সিলেরট কানাইঘাট উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। এবার উপজেলার ৩৪টি মন্ডপে পূজা উদযাপিত হচ্ছে। প্রতিটি মন্ডপে হিন্দু সম্প্রদায়ের মানুষজন তাদের ধর্মীয় রীতিনীতি মেনে উৎসবমূখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা পালন করছেন।
এদিকে প্রতিটি পূজা মন্ডপে উপজেলা প্রশাসন সার্বিক মনিটরিংসহ থানা পুলিশ ও আনসার বিডিপি সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এছাড়াও অন্যান্য বাহিনী সদস্যরা শারদীয় দুর্গাপুজায় নাশকতা এড়াতে তৎপর রয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার সপ্তমীর দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমাইয়া ফেরদৌস কানাইঘাট পৌরসভার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং পৌরসভার ৫টি পূজা মন্ডপে পৌরসভার পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন।
এসময় তিনি প্রতিটি মন্ডপের সদস্যদের কোন ধরণের সমস্যা হচ্ছে কিনা খোজ খবর নেন। পূজামন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- কানাইঘাট পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলা পূজা উদযাপন কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ।
হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ নির্বাহী কর্মকর্তাকে জানান কানাইঘাটে অতীতের মত ধর্মীয় সম্প্রীতির মধ্যদিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে এবারের পূজায় অনুদান বাড়ানো সহ সরকারী ছুটি বৃদ্ধি করায় তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
(সুরমামেইল/এমআর)
Design and developed by ওয়েব হোম বিডি