সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে প্রেসক্লাবের মানববন্ধন

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৬

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে প্রেসক্লাবের মানববন্ধন

Manual5 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে ও খুনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

রোববার (১৮ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহরের আলফাত স্কয়ারে এ মানববন্ধন হয়।

Manual1 Ad Code

 

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ আর জুয়েলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, খলিল রহমান, মহসিন রেজা মানিক, দেওয়ান গিয়াস চৌধুরী, হাওর ও নদীরক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সাংবাদিক সোহানুর রহমান প্রমুখ।

 

বক্তারা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের খুনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

Manual1 Ad Code



গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার তেলুঞ্জিয়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে কয়েক গজ দূরে একটি দোকানের পাশে সাংবাদিক আলিফকে গুলি করে দুর্বৃত্তরা। মাথা, গলা ও বুকে ছয়টি গুলি লাগে তার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

(সুরমামেইল/এসডি)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code