সিলেটে দ্বিতীয়বার অনুষ্ঠিত হলো কুমারী পূজা

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৬

সিলেটে দ্বিতীয়বার অনুষ্ঠিত হলো কুমারী পূজা

Manual8 Ad Code

দুর্গা মন্দিরে কুমারি মাতা রূপে পূজিত হন সাত বছরের সানন্দা চক্রবর্তী।

Manual8 Ad Code


সিলেট:
শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে সিলেটের দক্ষিণ সুরমার জৈনপুরের শ্রী শ্রী মহালক্ষ্মী গ্রীবা মহাপীঠে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

 

সোমবার (১৯ অক্টোবর) মহাষ্টমীর দিনে এ পূজা সম্পন্ন হয়। এনিয়ে দ্বিতীয়বারের মতো সিলেটে কুমারী পূজা হলো।

 

কুমারী পূজা দেখতে সকাল থেকে দক্ষিণ সুরমার জৈনপুরের মহালক্ষ্মী মন্দিরে ভীড় করেন ভক্তরা। সকাল ১০টা থেকে শুরু হয় কুমারী পূজার আনুষ্ঠানিকতা। বেলা সাড়ে ১১টার দিকে কুমারী পূজা সম্পন্ন হয়।

 

নারীশক্তির প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর প্রতীকী এই আয়োজনে দেবী দুর্গার প্রতিরূপ হিসেবে ৭ বছর বয়সী কুমারী কন্যাকে পূজা করা হয়।

 

আয়োজকদের মতে, ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে কুমারী পূজার এ আয়োজন অব্যাহত রাখার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে সনাতন ধর্মীয় আচার-অনুষ্ঠানের তাৎপর্যে নারীশক্তির মাতৃরূপের মহিমাকে আর বাস্তবধর্মী করে তুলে ধরা সম্ভব হবে।

Manual3 Ad Code

 

পূজায় আগত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্যের স্ত্রী দিনারা মালিক, সিলেট নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস, ভারতীয় সহকারী হাইকমিশনারের স্ত্রী সুমনা দাস।

 

সিলেট-৩ আসনের সংসদ সদস্যের স্ত্রী দিনারা মালিক সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, পূজোয় আমার প্রথম আসা এটি। জীবনের প্রথম এসে খুবই ভালো লাগতেছে, আমি খুবই উত্তেজিত, আমার জন্য নতুন একটি অভিজ্ঞতা।

 

এসময় ভারতীয় সহকারী হাইকমিশনারের স্ত্রী সুমনা দাস বলেন, বাংলাদেশে আমি এই প্রথম কুমারীপূজা দেখছি। আমি ভাবিনি এখানে এতো সুন্দর পূজা হয়। এখানকার মানুষ ভীষণ আন্তরিকতা, তারা ভালোবাসতে জানে। আমি আবার আসবো এখানে পূজায়।

 

ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস বলেন, প্রথমবারের মতো বাংলাদেশে দুর্গাপূজা ও কুমারী পূজা দেখছি। ভক্ত ও দর্শানার্থীদের উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এখানে আসতে পারায় সত্যি আমি খুবই খুশি।

 

Manual1 Ad Code

জৈনপুরের শ্রী শ্রী মহালক্ষ্মী গ্রীবা মহাপীঠ মন্দিরের সভাপতি শিবব্রত ভৌমিক জানান, এবারের পূজায় পুলিশ প্রশাসনসহ রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ আন্তরিক সহযোগী পেয়েছি। আশা করছি পূজোর সবটুকু ভালো ভাবেই সম্পন্ন হবে।

 

(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code