সরকার দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদ্‌যাপনে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে: শ্রমমন্ত্রী

প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২৬

সরকার দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদ্‌যাপনে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে: শ্রমমন্ত্রী

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকার দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে উদ্‌যাপনে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাই পূজার নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছেন।

 

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের শান্তি ও সৌহার্দ্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধর্মীয় সম্প্রীতি আরও সুদৃঢ় করার মধ্য দিয়ে দেশকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে।

Manual2 Ad Code

 

সোমবার (১৯ অক্টোবর) সিলেট নগরীর বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে শিববাড়ী মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে শ্রমমন্ত্রী এসব কথা বলেন।

 

আরিফুল হক চৌধুরী বলেন, ‘অতীতে সিলেট সিটি করপোরেশনের মেয়র থাকাকালে নগরবাসীর কাছ থেকে আমি যে স্নেহ, ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি, তা আমার কাছে অত্যন্ত মূল্যবান।’

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

সিলেটের পাশাপাশি কোম্পানীগঞ্জসহ বিভিন্ন এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনের কথা উল্লেখ করে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

 

মন্ত্রী আরও বলেন, সিলেটসহ সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্যের মাধ্যমে এ সম্প্রীতিকে আরও সমৃদ্ধ করাই হোক সবার অঙ্গীকার। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের সবাইকে নিজের, দলের ও সরকারের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানান।

 

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মন্দির পরিচালনা কমিটির নেতারা, দর্শনার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code