বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন

Manual2 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি:
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তাঁর জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টায় ঠাকুরগাঁও জেলা শহরের চৌরাস্তায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ঠাকুরগাঁও জেলা ও সদর উপজেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে সহযোগিতা করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ঠাকুরগাঁও জেলা শাখা।

Manual1 Ad Code

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানিক পশারী একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী ও গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন। এ কারণে পিরোজপুর জামায়াতে ইসলামীর কয়েকজন নেতাকর্মী তাঁর মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন এবং তাঁকে ভুয়া মুক্তিযোদ্ধা বলে দাবি করেন। তাঁর জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধা দেওয়ার পেছনে মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে বিরোধ ও রাজনৈতিক বিরোধ কাজ করেছে বলে অভিযোগ করেন আয়োজকরা।

Manual7 Ad Code

 

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ঠাকুরগাঁও জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. নূর করিম।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন জেলা ইউনিট কমান্ডের যুগ্ম আহ্বায়ক আনিসুল হক চৌধুরী, ঠাকুরগাঁও সদর উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. আক্তার হোসেন এবং বিভিন্ন উপজেলার কমান্ডাররা।

 

সমাবেশটি সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ঠাকুরগাঁও জেলা শাখার সদস্য সচিব মো. নজরুল ইসলাম রনি। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা শাখার আহ্বায়ক মীর জাহিদসহ মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা।

 

সমাবেশে বক্তারা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষার দাবি জানান। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয়ভাবে নতুন করে গার্ড অব অনার দেওয়ার দাবি জানান তাঁরা। এ ঘটনায় যারা জড়িত, তাঁদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান বক্তারা।

 

বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার প্রাপ্য সম্মান ও রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code