ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রতীক পেলেন ৫ প্রার্থী, শুরু প্রচারণা

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রতীক পেলেন ৫ প্রার্থী, শুরু প্রচারণা

Manual1 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে পাঁচ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের কলেজপাড়ায় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পাওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

প্রতীক বরাদ্দ অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন পেয়েছেন দাঁড়িপাল্লা, বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন পেয়েছেন ধানের শীষ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আবদুল আলীম নিজামী পেয়েছেন বটগাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম পেয়েছেন হাতপাখা এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ডাব প্রতীক।

 

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালানোর আহ্বান জানান। পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

এদিকে, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন জানান, উপনির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটাররা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। নির্বাচনী পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারণা চলবে ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত।

 

এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। সদর, রুহিয়া ও নবগঠিত ভূল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনে রয়েছে ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভা।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এমআই)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code