খুলনায় ছেলেকে হত্যার দেড় মাসের মাথায় বাবাকেও গুলি করে হত্যা

প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬

খুলনায় ছেলেকে হত্যার দেড় মাসের মাথায় বাবাকেও গুলি করে হত্যা

Manual6 Ad Code

মেইল ডেস্ক:
খুলনার রূপসা উপজেলায় ছেলে জয় ঢালী হত্যার এক মাস ২০ দিনের মাথায় তার বৃদ্ধ বাবা আক্তার ঢালীকে (৬০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

Manual7 Ad Code

 

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আইচগাতী ইউনিয়নের দূর্জনিমহল এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দূর্জনিমহল গ্রামের শহীদের মোড় সংলগ্ন নিজ বাড়ির সামনে অবস্থান করছিলেন আক্তার ঢালী। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে আকস্মিক গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলির শব্দে স্থানীয়রা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তবে উদ্ধারের আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

 

এর আগে গত ১৫ আগস্ট শনিবার রাত সোয়া ৯টার দিকে একই এলাকার শহীদের মোড়ের একটি চায়ের দোকানের সামনে আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে (২৭) নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে একদল যুবক। এ ঘটনায় জয়ের মা নাসিমা বেগম বাদী হয়ে রূপসা থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ এজাহারনামীয় প্রধান আসামিসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে।

 

ছেলের হত্যার মাত্র এক মাস ২০ দিনের মাথায় এবার বাবাকে গুলি করে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। একই পরিবারের দেড় মাসের ব্যবধানে জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে।

 

খবর পেয়ে রূপসা থানা পুলিশ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ আক্তার ঢালীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

Manual1 Ad Code

 

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ জানান, পূর্বশত্রুতার জেরে কিংবা ছেলে হত্যা মামলার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code