ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নই বৈধ

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নই বৈধ

Manual2 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া ছয় প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে।

 

Manual5 Ad Code

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসে দুই দিনব্যাপী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

 

Manual3 Ad Code

বৈধ প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম, খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলিম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসেন মোহাম্মদ ওমর ফারুক।

 

Manual5 Ad Code

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে প্রার্থীদের কাগজপত্রে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। তাই ছয় প্রার্থীর মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলা এবং কোনো ধরনের সহিংসতায় না জড়ানোর বিষয়ে সতর্ক করা হয়েছে।

 

Manual2 Ad Code

আগামী ৭ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। উপনির্বাচন অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।

 

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। ফলে আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

 

এই আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৫৯, পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৭৫ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।

 

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code