সিলেটে এমপি মালিকের বাসায় পেট্রোল বোমার পর সাবেক এমপির বাড়িতে হামলার চেষ্টা

প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৬

সিলেটে এমপি মালিকের বাসায় পেট্রোল বোমার পর সাবেক এমপির বাড়িতে হামলার চেষ্টা

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকের বাসভবনে পেট্রোল বোমা হামলার পর এবার একই আসনের সাবেক সংসদ সদস্য ও ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিবের বাড়িতে হামলার চেষ্টাকে কেন্দ্র করে দক্ষিণ সুরমার কামালবাজারে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ সময় স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধ ও ধাওয়ার মুখে হামলাকারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যান।

 

পরে বিক্ষুব্ধ জনতা ফেলে যাওয়া ১২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

Manual1 Ad Code

 

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এরআগে শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে দক্ষিণ সুরমার তেতলী গ্রামে সংসদ সদস্য এম এ মালিকের বাসভবনে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে সিলেট-৩ আসনের বর্তমান সংসদ সদস্য এম এ মালিকের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনার জের ধরে শনিবার সন্ধ্যায় হাবিবুর রহমান হাবিবের বাড়িতে হামলার চেষ্টা চালানো হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা হামলাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। একপর্যায়ে ধাওয়ায় প্রাণ বাঁচাতে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান তারা। পরে ক্ষুব্ধ জনতা ফেলে যাওয়া মোটরসাইকেলগুলোতে আগুন ধরিয়ে দেয়।

 

Manual7 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ অপরাধ) অলক বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা হামলা করতে গেলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাদের ঝামেলা হয়। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

 

এরআগে শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে দক্ষিণ সুরমার তেতলী গ্রামে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকের বাসভবনে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে। হামলার সময় পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতেই ছিলেন তিনি। ওই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

পেট্রোল বোমা হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন এম এ মালিক। তিনি অভিযোগ করেন, ভারত থেকে ‘বুবুজান’, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ‘র’-এর পরিকল্পনায় এ হামলা চালানো হয়েছে।

 

এম এ মালিক আরও বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যেন মানবাধিকার থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে তিনি সতর্ক ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কখনো আওয়ামী লীগের কাউকে হয়রানি করার নির্দেশ দেননি বলেও দাবি করেন তিনি।

 

স্থানীয়দের ধারণা, এম এ মালিকের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনার প্রতিক্রিয়াতেই সন্ধ্যায় সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে হামলার চেষ্টা চালানো হয়ে থাকতে পারে।

 

একই আসনের বর্তমান ও সাবেক দুই সংসদ সদস্যের বাড়িকে কেন্দ্র করে পরপর হামলা ও পাল্টা হামলার চেষ্টার ঘটনায় দক্ষিণ সুরমার কামালবাজার ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এফএ)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code