জাতীয় সংসদের সপ্তম অধিব্শেন মঙ্গলবার

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৫

জাতীয় সংসদের সপ্তম অধিব্শেন মঙ্গলবার

Manual3 Ad Code

 

সুরমা মেইলঃ মঙ্গলবার বিকাল ৫টায় শুরু হবে জাতীয় সংসদের সপ্তম অধিব্শেন। এর আগে বিকাল ৪টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে।

Manual1 Ad Code

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘নিয়ম রক্ষার’ এই অধিবেশনের মেয়াদ সংক্ষিপ্ত হতে পারে।

Manual8 Ad Code

এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

Manual7 Ad Code

সপ্তম অধিবেশনে উত্থাপনের জন্য রোববার পর্যন্ত সংসদ সচিবালয়ে পাঁচটি বিল জমা পড়েছে। ‘বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল-২০১৫’, ‘ট্রেডমার্ক (সংশোধন) বিল-২০১৫’, ‘বৈদেশিক অনুদান (সেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল-২০১৫’, ‘পোর্টস (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৫,’ ‘দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল-২০১৫’।

এছাড়া ‘বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল বিল-২০১৫’ এবং ‘উন্নয়ন সারচার্জ ও লেভী (আরোপ ও আদায়) বিল-২০১৫’ সংসদে উত্থাপনের অপেক্ষায় রয়েছে বলে জানা যায়।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code