শুক্রবার ঢাকায় আসছেন কমনওয়েলথের মহাসচিব

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৫

Manual2 Ad Code

comonwelth_82634

Manual3 Ad Code

সুরমা মেইলঃ তিন দিনের সফরে শুক্রবার ঢাকায় আসছেন কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মা। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। কমনওয়েলথ মহাসচিবের সম্মানে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী শনিবার রাতে একটি ডিনার আয়োজন করছেন। ওই দিন সকালে মন্ত্রী ও মহাসচিবের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।

Manual6 Ad Code

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চলতি মাসের ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে কমনওয়েলথের সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীর ১৪তম বৈঠক আয়োজনের সূচি চূড়ান্ত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ওই আয়োজনে অংশ নেবেন। বৈঠকে সংস্থার বৃহত্তর কল্যাণে করণীয় প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হবে।

ভারতীয় কূটনীতিক কমলেশ শর্মা ২০০৮ সালের ১ এপ্রিল থেকে কনওয়েলথ মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code