সিলেট ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৫
সুরমা মেইলঃ আবদুজ জহির চৌধুরী সুফিয়ান আমৃত্যু জনসেবা করে গেছেন। তার মতো নিঃস্বার্থ মানুষ এ যুগে বিরল। তিনি ছিলেন সৎ ও সাহসী। তিনি নিজের পকেটের পয়সা খরচ করে রাজনীতি করেছেন
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বৃহস্পতিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের মরদেহে শ্রদ্ধা নিবেদনের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এসব কথা বলেন।
এসময় আবদুজ জহির চৌধুরী সুফিয়ানকে নিয়ে স্মৃতিচারণ করেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো. শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, জাসদ নেতা আমিরুল ইসলাম, ওয়াকার্স পার্টির নেতা সিকন্দর আলী প্রমুখ।
পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন- মরহুমের ছোটভাই আব্দুল কাদির চৌধুরী।
Design and developed by ওয়েব হোম বিডি