বাংলাদেশের অষ্টম বিভাগ হলো ময়মনসিংহ

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৫

বাংলাদেশের অষ্টম বিভাগ হলো  ময়মনসিংহ

Manual6 Ad Code

Mymensingh_Divesson_686269302

Manual7 Ad Code

সুরমা মেইলঃ চার জেলা নিয়ে নতুন বিভাগ হলো ময়মনসিংহ। পূরণ হলো বৃহত্তর ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের দাবি। এটি হবে দেশের ৮ম বিভাগ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ ও নিকার সভা অনুষ্ঠিত হয়। নিকার সভায় নতুন বিভাগের বিষয়ে এ চূড়ান্ত সিদ্ধান্ত আসে।

Manual1 Ad Code

সভাশেষে দুপুরে সংবাদ সম্মেলনে একথা সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা।

তিনি বলেন, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা নিয়ে বিভাগ হচ্ছে। এর হেড কোয়ার্টার হবে ময়মনসিংহে। টাঙ্গাইল ও কিশোরগঞ্জ থাকছে না। আয়তন হবে ১০ হাজার ৫শ ৮৪ বর্গকিলোমিটার। লোকসংখ্যা এক কোটি ১৩ লাখ ৭৯ হাজার ৬শ ৬ জন।

সচিব জানান, এর নীতিগত সিদ্ধান্ত জানুয়ারিতেই হয়েছিলো। এবার চূড়ান্তভাবে ময়মনসিংহ বিভাগ হতে যাচ্ছে।

সচিব বলেন, পরে ঢাকা বিভাগও পুনর্বিন্যাস হবে। এছাড়া কুমিল্লা ও নোয়াখালী মিলে আরেকটি বিভাগ হবে। বৃহত্তর ফরিদপুরও বিভাগ করার নীতিগত সিদ্ধান্ত রয়েছে। এ সিদ্ধান্তগুলোও গত জানুয়ারিতেই নেওয়া হয়।

Manual4 Ad Code

সভায় পিরোজপুরের ভান্ডারিয়া ও হোমনাকে পৌরসভা করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। বলেন, পৌরসভা হওয়ার মতোই জায়গা এগুলো।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code