সংবাদকর্মীদের ওপর গুলিবর্ষন

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৫

সংবাদকর্মীদের ওপর গুলিবর্ষন

Manual3 Ad Code

gulli

 

Manual7 Ad Code

সুরমা মেইলঃ রোববার বেলা সোয়া ১১টার দিকে, মৃত্যুদন্ড প্রাপ্ত বিএনপি নেতা যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসি কার্যকরের পর তার লাশ দাফন শেষে সাংবাদিকরা চট্টগ্রামের রাউজান থেকে ফেরার সময় তাদের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।

এ সময় গুলিবিদ্ধ হন বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনার চট্টগ্রাম অফিসের প্রতিবেদক রাজিব সেন প্রিন্স। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual8 Ad Code

কে বা কারা এই গুলিবর্ষণ করেছে তা জানা যায়নি। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ দুর্বৃত্তদের গুলি বর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর হওয়ার পর তার লাশ রাউজানে নিয়ে যাওয়া হয়। রবিবার সকাল ৯টা ৪০ মিনিটে রাউজানের গহিরায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Manual7 Ad Code

এ সংবাদ সংগ্রহের জন্য সংবাদকর্মীরা সেখানে যান। সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে তাদের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code