সিলেট ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৫
সুরমামেইল. ডেস্ক: গাজীপুরে জঙ্গিদের আস্তানায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় র্যাবকে লক্ষ্য করে জঙ্গিদের ওই আস্তানা থেকে বোমা নিক্ষেপ ও গুলি ছোড়ার ঘটনা ঘটে। এ ঘটনায় র্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে মিনহাজ ও মাহবুব নামে দুই জঙ্গির মরদেহ উদ্ধার করে র্যাব। জঙ্গিদের নিক্ষেপ করা বোমায় এক র্যাব সদস্য আহত হয়েছেন।
রোববার রাত ১২টার দিকে এ অভিযান শুরু হয়। জঙ্গি সদস্য কোনো কিছু বুঝার আগেই পুরো এলাকা ঘিরে ফেলে র্যাব সদস্যরা।
অভিযান চলাকালে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মাকসুদুল আলম সাংবাদিকদের বলেন, গোপান সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর দল ভোগড়া বাইপাসের একটি পরিত্যাক্ত বাড়িতে অভিযান শুরু করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা বোমা নিক্ষেপ করে। এ সময় র্যাবও গুলি চালায়।
এই অভিযানের আগে চট্টগ্রামের একটি বাসা থেকে উদ্ধার হয় স্লাইপার, বিস্ফোরক ও সেনাবাহিনীর পোশাক। এর আগে বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের একটি বাড়ি থেকে ১৬টি গ্রেনেড ও বিপুল পরিমাণ বিস্ফোরকসহ তিন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি