ইংরেজি নববর্ষ ২০১৬ উপলক্ষে দেশ ও বিশ্ববাসীকে খালেদার শুভেচ্ছা

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৫

ইংরেজি নববর্ষ ২০১৬ উপলক্ষে দেশ ও বিশ্ববাসীকে খালেদার শুভেচ্ছা

Manual8 Ad Code

Khaleda_Zia_3211272b

Manual6 Ad Code

সুরমামেইল. ডেস্ক : ইংরেজি নববর্ষ ২০১৬ উপলক্ষে দেশ ও বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানান তিনি।

খালেদা জিয়া বলেন, ‘১ জানুয়ারি’ প্রতিবছর নতুন বার্তা নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়। পুরনো বছরের ব্যর্থতা, তিক্ততা, গ্লানি ও হতাশাকে ঝেড়ে ফেলে নবউদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় নববর্ষ। পাশাপাশি অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুন্দর ভবিষ্যত বিনির্মাণে তৎপর হতে হবে বছরের প্রথম দিন থেকেই।

Manual3 Ad Code

তিনি বলেন, গেল বছরটি এখন আমাদের মনে স্মৃতি হয়ে থাকবে। গত বছরের বেশকিছু তিক্ত অভিজ্ঞতা, স্বজন হারানোর বেদনা এবং অধিকার হারানোর যন্ত্রণা আগামী বছরের আমাদের একদিকে যেমন বেদনার্ত করবে আবার অন্যদিকে নতুন উদ্যোমে এগিয়ে যেতে তাগিদ সৃষ্টি করবে। বাংলাদেশে দুরভিসন্ধিমূলক পরিকল্পনায় গণতন্ত্রকে বিপন্ন করা হয়েছে।

Manual7 Ad Code

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘নতুন বছরটি সবার জীবনে বয়ে আনুক বিজয়, অনাবিল সুখ ও শান্তি, বাংলাদেশসহ সারাবিশ্বে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, দূর হয়ে যাক সব অন্যায়-উৎপীড়ন, নির্যাতন। বন্ধ হোক হত্যা, গুম, খুন, যুদ্ধ বিগ্রহ ও অমানবিকতাসহ সব ধরণের দমনমূলক নৃশংসতা-নববর্ষের শুরুতে আমি এই কামনা করছি। গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য বাংলাদেশের সংগ্রামী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাই।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code