সিদ্ধান্তের আগে সমঝোতা চাই: অর্থমন্ত্রী

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৬

সিদ্ধান্তের আগে সমঝোতা চাই: অর্থমন্ত্রী

Manual4 Ad Code

Mall

Manual3 Ad Code

সুরমা মেইল নিউজ : অষ্টম বেতন কাঠামো সংশোধনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, পে-স্কেল সংশোধনের কোনো কথাই নাই। ইট ইজ এ কোয়েশ্চেন অব সারটেইন অ্যাডজাস্টমেন্ট।

Manual8 Ad Code

আন্দোলনরত সরকারি কলেজের শিক্ষকদের ব্যাপারে তিনি বলেন, সরকারের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমঝোতা না হওয়া পর্যন্ত নতুন বেতন কাঠামো নিয়ে কোনো কথা বলবো না।

Manual5 Ad Code

মুহিত বলেন, শিক্ষকদের ব্যাপারে আই হ্যাভ নো কমেন্টস। কেননা তারা তো শিক্ষামন্ত্রী ছাড়াও বিভিন্ন কমিটির সঙ্গে আলোচনা করছেন।“আই অ্যাম ওয়েটিং যে শেষ পর্যন্ত কী হয়। নেগোসিয়েশেন চলছে, নেগোসিয়েশন ফাইনাল যখন হবে তখন আই শ্যাল টক।

প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি মঙ্গলবার তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করে। তাদের দাবি পূরণে কোনো অগ্রগতি আছে কি না- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘ওয়েল সমঝোতা হচ্ছে। এসব আন্দোলনের ভিত্তিই হয় ইগনোরেন্স। রিপোর্ট পড়ার কারো সময় নেই। কারো সময় নেই অর্ডার পড়ার। এরপরও তারা মুভমেন্টে যায়।’

প্রকৃচির মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি ছিল’উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আমাদেরও কিছুটা দোষ ছিল, যা তাদের সঙ্গে পরিষ্কার করা উচিত ছিল। প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির সঙ্গে অর্থসচিব কথা বলেছেন বলেও জানান অর্থমন্ত্রী।

Manual5 Ad Code

বেতন কাঠামোয় অসন্তোষে নিয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের অসন্তোষ প্রসঙ্গে মুহিত বলেন, একটু ভুল হয়েছে। সচিব কমিটি এটা সংশোধন করবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code