আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৬

আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই: প্রধানমন্ত্রী

Manual3 Ad Code

pm1

Manual6 Ad Code

সুরমা মেইল নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশি-বিদেশি বিনিয়োগের জন্য এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ আমাদের সরকার নিয়েছে। সারাদেশে আরও অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার লক্ষে কাজ করছে সরকার। তবে আপনাদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।

রোববার (২৪ জানুয়ারি) রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড পলিসি সামিট-২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী ব্যাপক অনিশ্চয়তা ও উন্নত দেশগুলোতে মন্দাসহ সব প্রতিকূলতা উপেক্ষা করে বাংলাদেশকে আমরা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে চাই এবং এই লক্ষ্য পূরণে সবার সহযোগিতা দরকার।  আজকের যে বাংলাদেশ তা অর্ধ-দশক আগের বাংলাদেশের চেয়ে সম্পূর্ণ ভিন্ন এক বাংলাদেশ। এটা বদলে যাওয়া বাংলাদেশ। দেশের মানুষ আজ অনেক বেশি আত্মবিশ্বাসী। এ সময় বিদ্যুৎ উৎপাদনে সরকারের নেয়া পদক্ষেপের কথাও তুলে ধরেন শেখ হাসিনা।

Manual8 Ad Code

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, ব্যবসায়ী নেতা, বিভিন্ন দেশের কূটনীতিকসহ দেশি-বিদেশি বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code