নারীর অধিকার নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৬

নারীর অধিকার নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

Manual4 Ad Code

hasina1

সুরমা মেইল নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীদের উন্নয়নে বর্তমান সরকার অনেক কাজ করেছে। আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর ১৯৯৮ সালে নারী নীতি গঠন করা হয়েছে। সেই নীতি ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে পরিবর্তন করে দেয়। আমরা ফের ক্ষমতায় এসে ২০০৯ সালে নারী নীতি আমরা গঠন করি। আমরা কোরআন সুন্নার বিরুদ্বে কিছু করবো না। তবে নারীর অধিকার নিশ্চিত করতে হবে।

Manual2 Ad Code

আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিসিএস উইমেন নেটওয়ার্ক এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

শেখ হাসিনা বলেন, যে রাঁধে সে চুলও বাঁধে’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমি এসব শিখেছি আমার ছেলের কাছ থেকে। সে তার স্ত্রী দু’জনই কাজ করেন। কিন্তু বাসায়ও দু’জন কাজ ভাগ করে নেন। কাজেই কাজ পারি না, বললে হবে না, শিখে নিতে হবে। স্ত্রীকে সহায়তা করতে হবে। আমি বুঝি না। আমি রান্না করি শুনে সবাই অবাক হয় কেন? আমার রান্না করলে ছেলে-মেয়েরা পছন্দ করে। তাই আমি রান্না করি। প্রত্যেক মা-ই তাই করে।

Manual1 Ad Code

তিনি বলেন, আমাদের সমাজ পুরুষ শাসিত। তাই পুরুষরা দ্রুত টায়ার্ড হয়ে পড়েন। কাজেই আর টায়ার্ড হবেন না বলে আশা করি। নারীদের কাজে সহযোগিতা করবেন। প্রধানমন্ত্রী বলেন, সমাজের অর্ধেক হচ্ছেন নারী। সমাজের অর্ধেক অংশকে রেখে উন্নয়ন হয় না। উন্নয়নের জন্য নারী অপরিহার্য। তিনি বলেন, ইসলামে যিনি প্রথম মুসলমান হয়েছেন তিনি নারী, বেগম খাদিজা। আর ইসলামের জন্য প্রথম শহীদ হচ্ছেন সুমাইয়া, তিনিও নারী। যুদ্ধের সময় মহানবী হযরত মুহাম্মদ (স.) এর সঙ্গে থাকতেন তার স্ত্রী আয়েশা। এভাবে নারীদের ভূমিকা সব সময় ছিল। ইসলামে নারীর মর্যাদা সমুন্নত রাখা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশে আজ সব ক্ষেত্রে নারীরা তাদের অর্জন নিশ্চিত করছে। তিনি বলেন, নারীদের এই এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে।

আপনার জানেন-প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা সবাই নারী। সংসদ সদস্য হিসেবেও নারীরা আছেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code