এটিএম জালিয়াতি, বিদেশিসহ সিটি ব্যাংকের তিন কর্মী আটক

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৬

এটিএম জালিয়াতি, বিদেশিসহ সিটি ব্যাংকের তিন কর্মী আটক

Manual6 Ad Code

135349_1
সুরমা মেইল নিউজ : ব্যাংকের এটিএম বুথে জালিয়াতি করে টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সিসি ক্যামেরায় পাওয়া ছবি দেখে থমাস পিটার নামের পোল্যান্ডের এই নাগরিককে শনাক্ত করা হয় বলে জানায় পুলিশ। ওই বিদেশির সঙ্গে সিটি ব্যাংকের তিন কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে। আটকৃরা হলেন- মোকসেদ আল মাকাল, রেজাউল করিম শাহীন, রেফাত আহমেদ রনি। ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, তারা সিটি ব্যাংকের আইটি শাখার কর্মী।

Manual8 Ad Code

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার সোমবার সকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

ঢাকার বনানীতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) একটি বুথে স্কিমিং ডিভাইস বসানোর সময় ক্লোজড সার্কিট ক্যামেরায় এক বিদেশির ছবি পাওয়া গিয়েছিল বলে ব্যাংকটির করা মামলায় বলা হয়েছিল।

এরপর ভিডিওতে দেখা ব্যক্তির মতো চেহারার পাঁচ বিদেশির ওপর নজর রাখছিল পুলিশ। অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম বলেছিলেন, আসল আপরাধীর বিষয়ে নিশ্চিত হওয়ার পরই গ্রেপ্তার করা হবে।

গত ৬ ও ৭ ফেব্রুয়ারি রাজধানীর বিভিন্ন স্থানে স্থাপিত বেসরকারি তিনটি ব্যাংকের এটিএম বুথ থেকে অন্তত ২০ লাখ টাকা তুলে নেয় চক্রটি। টাকা হাতিয়ে নিতে তারা স্কিমিং ডিভাইস বসিয়ে গ্রাহকদের গোপন তথ্য চুরি করে। এরপর ঘটনার শিকার ২১ জন সাধারণ গ্রাহক ছাড়াও সংশ্লিষ্ট ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল), সিটি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক কর্তৃপক্ষের এ বিষয়ে টনক নড়ে। এ সেক্টরের কড়া নিরাপত্তা সুরক্ষায় বাংলাদেশ ব্যাংকও দ্রুত এগিয়ে আসে। সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code