স্পিকার এখন সিলেটে

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৬

স্পিকার এখন সিলেটে

Manual1 Ad Code

images

Manual7 Ad Code

সুরমা মেইল নিউজ : সিলেটে পৌঁছেছেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। বেলা ১২টা ৫৬ মিনিটের সময় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

Manual8 Ad Code

ওসমানী বিমানবন্দরে আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে স্পিকার হযরত শাহজালাল (রহ.) মাজারে যান। সেখানে নামাজ আদায় ও কিছু সময় ইবাদত বন্দেগি করেন। বেলা ২টায় স্পিকার শিরিন শারমিন হোটেল রোজভিউতে যান। সেখানে মধ্যাহ্নভোজ সেরে সিলেটের বালাগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হবেন তিনি। স্পিকার শিরিন শারমিনের সাথে ছিলেন- ইমরান আহমদ এমপি, মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, কেয়া চৌধুরী এমপি, জাতিসংঘের সাবেক স্থায়ী সদস্য ড. একে এম আবদুল মোমেন, সিলেটের ডিআইজি মিজানুর রহমান পিপিএম, পুলিশ কমিশনার কামরুল আহসান প্রমুখ।

Manual2 Ad Code

বালাগঞ্জ প্রবাসী এডুকেশন ট্রাস্টের বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। পরে সেখান থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হবেন। হবিগঞ্জ জেলার বাহুবলে ডি প্যালেস রিসোর্টে তিনি রাত্রীযাপন করবেন। পরদিন সকালে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code