ধর্মহীন শিক্ষানীতি : গনসমাবেশের একাত্মতা ঘোষণা করেছে মাদানী কাফেলা

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, মে ৩১, ২০১৬

ধর্মহীন শিক্ষানীতি : গনসমাবেশের একাত্মতা ঘোষণা করেছে মাদানী কাফেলা

Manual3 Ad Code

Untitled-1

Manual6 Ad Code

সুরমা মেইল নিউজ : ধর্মহীন তথাকথিত ‘জাতীয়’ শিক্ষানীতি ২০১০ এবং  শিক্ষা আইন ২০১৬  বাতিলের দাবীতে “সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্যের” গৃহীত কর্মসূচি বাস্তবায়ন এবং আগামী ২ জুন বৃহস্পতিবার সিলেট বিভাগীয় গনসমাবেশের সাথে একাত্মতা ঘোষণা করেছে মাদানী কাফেলা বাংলাদেশ।

Manual7 Ad Code

মাদানী কাফেলার সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী এবং সেক্রেটারী মাওলানা সালেহ আহমদ শাহবাগী মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, সংখ্যাগরিষ্ট মুসলমানের এই দেশে ইসলামী জনশক্তিকে উপেক্ষা করে বিশেষ মহলের এজেন্ডাবাস্তবায়নে যে শিক্ষানীতি প্রণিত তা কখনো ‘জাতীয়’ নীতি হতেপারেনা। দেশের সকল ইসলামী সংগঠন,আলেম উলামা,ধর্মপ্রাণ জনগনের বোধ বিশ্বাসের পরিপন্থী এই শিক্ষানীতি ও শিক্ষা আইন ২০১৬ অবিলম্বে বাতিলের দাবী জানানো হয়।

ধর্মহীন কোন শিক্ষানীতি এদেশের জনগন মেনেনিবেনা।  নেতৃবৃন্দ আরো বলেন, দেশের সমমনা ৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত “সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্যের” দাবীর সাথে একমতপোষণ করে ‘নাস্তিক্যবাদী’ এই শিক্ষানীতির বিরোদ্ধে দেশ ব্যাপী গণআন্দোলন গড়ে তোলা সকলের ঈমানী দায়িত্ব।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code