সিলেট ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৫ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেটের দক্ষিন সুরমার তেতলী এলাকা থেকে অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে র্যাব-৯। শনিবার (২৫ জুন) রাত পৌনে ৩টার দিকে তাদেরকে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী এলাকা থেকে আটক করা হয়েছে।
এ সময় আটককৃতদের কাছ থাকা ৪টি বড় ছোরা, ৭টি ছোট ছোরা, ২টি লোহার দা ও ১ টি স্টিলের চাপাতি উদ্ধার করা হয়।
র্যাব সদর দপ্তর-৯ থেকে রোববার (২৬ জুন) বিকেলে এক প্রেস বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
আটককৃতরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলার রুস্তুমপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে মো. বদরুল ইসলাম (৩০), একই উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত হাজী শমসু মিয়ার ছেলে মো. ইলিয়াস মিয়া (৪৮), মৃত নজীর মিয়ার ছেলে মো. কুতুম উদ্দিন (৩০), বিশ্বনাথ উপজেলার মনোহরপুর গ্রামের মো. আনসার আলীর ছেলে মো. তাজুল ইসলাম (৩৬) ও একই উপজেলার গুনাইঘর গ্রামের মো. গেদা মিয়ার ছেলে মো. রাজু মিয়া (২৭)।
প্রেস বার্তায় র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তারা দক্ষিণ সুরমার তেতলী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছেল বলে জানায় র্যাব।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি