সিলেটে সাংবাদিকদের উপর হামলা, ২৪ ঘন্টার আল্টিমেটাম

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০১৬

সিলেটে সাংবাদিকদের উপর হামলা, ২৪ ঘন্টার আল্টিমেটাম

Manual5 Ad Code

download (1)

Manual5 Ad Code

এ এইচ সাগর : সিলেট কেন্দ্রীয় কারাগারের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে কারারক্ষীদের হাতে ফটো সাংবাদিক আহত হওয়ার বিষয় নিয়ে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংবাদিকদের উপর কারা রক্ষীদের হামলা, ক্যামেরা ছিনতাই ভাংচুর ও মোটর সাইকেল ভাংচুরের তীব্র নিন্দা জানানো হয়।

সভায় উপস্থিত সদস্যরা কারা প্রশাসনকে হামলা কারীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ, ছিনিয়ে নেয়া ক্যামেরা ফিরিয়ে দেয়া ও ক্ষতিগ্রস্ত ক্যামেরা, মোটরসাইকেলের ক্ষতিপূরন প্রদানের আহবান জানান।

Manual8 Ad Code

নেতৃবৃন্দ ৪৮ ঘন্টার আল্টিমেটাম প্রদান করে বলেন এর মধ্যে কারা প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহন পূর্বক সমস্যার সমাধান না করলে কঠোর কর্মসূচী দেওয়ার হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

শুক্রবার সন্ধ্যায় জিন্দাবাজারস্থ এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ইকবাল মনসুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশকার আমিন রাব্বি পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সহ সভাপতি মামুন হাসান, সাবেক সাধারণ সম্পাদক দুলাল হোসেন, নাজমুল কবীর পাভেল, এস সুটন সিংহ, শাহ মো: কয়েছ, শংকর দাশ, নুরুল ইসলাম, এস এম সুজন, আব্দুল মোমিন ইমরান প্রমুখ।

Manual1 Ad Code

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সিলেট জেলরোডে পেশাগত দায়িত্ব পালনকালে কারা ফটকে হামলায় গুরুত্বর আহত হন ৪ ফটো সাংবাদিক। এসময় তাদের ৪টি ক্যামেরা ও ২টি মোটর সাইকেল ভাংচুর করা হয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code