হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আদালতে সেই হনুমানটি

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৬

হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আদালতে সেই হনুমানটি

Manual5 Ad Code

hhhh

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক : মামলার পর এবার হামলাকারী আসামিকে গ্রেপ্তারের দাবিতে আদালত এলাকায় অবস্থান নিয়েছে আলোচিত সেই আহত হনুমানটি। সোমবার দুপুরে আইনজীবি সমিতির কক্ষে ঢুকে ঘণ্টার পর ঘণ্টা সেখানে অবস্থান নেয় হনুমানটি।

বিষয়টি উপলব্ধি করে আদালতের বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসামিকে দ্রুত গ্রেপ্তারে থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।  এদিকে সুষ্ঠু তদারকির অভাবে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে আহত হনুমানটি। গত ২১ জুলাই আদালত এলাকায় তাকে আহত হলেও বেশ স্বাস্থ্যবান দেখাচ্ছিল। তবে গতকাল সে তুলনায় হনুমানটিকে বেশ দুর্বল ও বিষন্ন দেখা যায়।  প্রসঙ্গত, খাদ্যভাবে কেশবপুরের কালোমুখো হনুমান দীর্ঘদিন যাবৎ দল বেঁধে চলে যাচ্ছিল দেশের প্রত্যন্ত এলাকায়। বেশ কিছু দিন আগে থেকে পাইকগাছার বিভিন্ন এলাকায় তাদের একটি দলকে অবস্থান করতে দেখা যাচ্ছিল। যাদের মধ্যে দল ছুট একটি হনুমানকে কেউ গত ৬ জুলাই সকালে কুপিয়ে জখম করে।

Manual4 Ad Code

পরে স্থানীয় বাস শ্রমিকরা আহত হনুমানটিকে উদ্ধার করে উপজেলা প্রাণী সম্পদ অফিসে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করায়। এরপর আহত হনুমানটি গত ২০ ও ২১ জুলাই বিচারের দাবিতে আদালতের সামনে গিয়ে অবস্থান নিলে আদালতের আইনজীবীসহ সাধারণ মানুষের দৃষ্টি কাড়ে। পরবর্তীতে ২৪ জুলাই আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. জিএম আব্দুস সাত্তার বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ বিচারক গাজী জামশেদুল হক প্রাথমিক তথ্য প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে থানা পুলিশকে নির্দেশ দেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code