পা ভেঙে দু’টুকরো হলো ফরাসি জিমন্যাস্টের

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৬

পা ভেঙে দু’টুকরো হলো ফরাসি জিমন্যাস্টের

Manual8 Ad Code

image_162481_0

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক : রিও অলিম্পিকের প্রথম দিনে একটি মারাত্মক দুর্ঘটনা কাঁপিয়ে দিয়েছে সারা বিশ্বের জিমন্যাস্টদের। ফরাসি জিমন্যাস্ট সামির আইত সাইদের দুই পাই ভেঙে গেছে। নতুন পয়েন্ট সিস্টেম তাতে প্রশ্নের মুখে পড়েছে। যার জন্য প্রতিযোগীদের বিপজ্জনক সব এক্সারসাইজ করতে হয়।

Manual2 Ad Code

২৬ বছরের সাইদ রিং স্পেশালিস্ট। সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়নও বটে। ২০১২ লন্ডন অলিম্পিক তিনি মিস করেছিলেন ইনজুরির কারণে। জিমন্যাস্টিক্স এ ফ্রান্সের বড় ভরসা ছিলেন। কিন্তু প্রথম দিনেই হরর দুর্ঘটনার শিকার সাইদ। কোয়ালিফাইং রাউন্ড চলাকালীন পায়ের হাড় ভেঙে আজ রোববার ঘরে ফিরলেন ফরাসি জিমন্যাস্ট সামির আইত সাইদ।

Manual2 Ad Code

রিও অলিম্পিক অ্যারেনায় ভল্ট শেষ করে ল্যান্ডিংয়ের সময় দুর্ঘটনায় পড়েন সাইদ। উঠতে পারেননি আর। পায়ের নিচের অংশ উল্টে গেছে। হাঁটু মারাত্মক ক্ষতিগ্রস্থ। পরে জানানো হয়, দুই পাই ভেঙেছে তার।

জিমন্যাস্টিক্সের পারফেক্ট টেন পয়েন্ট পদ্ধতিতে পরিবর্তন আসে ২০০৪ এথেন্স অলিম্পিক বির্তকের পর। এখন পয়েন্ট শুরু হয় ১০ থেকে। আর বাড়তি পয়েন্টের জন্য জিমন্যাস্টদের বিপজ্জনক কসরৎ করতে হয়।

২০১২ অলিম্পিকে হরিজন্টাল বারে রুপা জেতা জার্মান জিমন্যাস্ট ফাবিয়েন হামবুশেন বলেছেন, `এই ঘটনা টেলিভিশনে দেখার সময় আমি ওয়ার্ম আপ করছিলাম। এখন ঝুঁকি অনেক বেশি। কঠিন সব। বিপজ্জনক হয়ে উঠছে এটি। আমি এই নতুন সিস্টেম পছন্দ করি না। এখনো ১০.০ পয়েন্টের সিম্পল সিস্টেম আমার পছন্দ। সবার জন্য সহজ এটি। নতুন সিস্টেমে সবাই বিপজ্জনক কসরৎ করতে বাধ্য হচ্ছে।’

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code