সিলেট ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৬
বিশেষ সম্পাদকীয় :: বৃহত্তর সিলেটসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে মরনঘাতি, সর্বনাশা ইয়াবা। ইয়াবার কবলে হাজার হাজার মানুষ, বিপন্ন আজ যুব সমাজ। সর্বনাশা ইয়াবা সবচেয়ে বেশী আকর্ষন করেছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ সমাজের মেধাবী একটা অংশ এবং সাধারণ মানুষের মধ্যেও । এটা ছড়িছে পড়েছে তাদের মাঝে মশা-মাছির মতো। একেকটা ইয়াবার বর্তমান বাজার মূল্য তিনশ’ টাকা, তাই এই ট্যাবলেট সেবনে একদিকে যেমন অর্থ নষ্ট হচ্ছে, অপর দিকে ইয়াবা আসক্ত ব্যক্তিরা অতি সহজেই মন্দ কাজে লিপ্ত হচ্ছে। দেশের প্রভাবশালীদের ছত্রছায়ায় ইয়াবা ব্যবসা যেমন জমজমাট ভাবে জমে উঠেছে, অন্যদিকে ইয়াবা ব্যবসায়ীরা রাতারাতি হাতিয়ে নিচ্ছে প্রচুর অর্থ, দেশের সুস্থ্য মানুষদের ফেলেছে হুমকির মূখে।
একটি দেশের মূল-প্রাণশক্তি ছাত্র যুবসমাজ। তাদের যদি পঙ্গু করে দেয়া হয়, তাহলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ কখনো উন্নতির পথে ধাবিত হকে পারে না। তাই দেশের শিক্ষিত যুবসমাজকে অবশ্যই থাকতে হবে আসক্ত মুক্ত। একটি দেশের শিক্ষিত যুবসমাজ যদি আসক্ত হয়ে পড়ে তাহলে তার ভবিষ্যৎ পরিনত হয় খুবই খারাপ। তাই এ বিষয়ে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। ঢাকা রাজধানীসহ দেশের বড় বড় শহরের অলি-গলিতে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে ইয়াবার প্রভাব। সিলেটসহ দেশের প্রত্যন্ত অঞ্চলেও এর প্রভাব সীমাহীন। প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে ইয়াবা পৌছে যাচ্ছে শহর থেকে গ্রাম-গঞ্জে। প্রতিদিন দেশের সীমান্ত পাড়িদিয়ে প্রবেশ করছে কোটি কোটি টাকার ইয়াবা। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ইয়াবা ব্যবসায়ীরা ধরা পড়লেও অতি সহজেই তারা টাকা বা প্রভাবশালীদের সহযোগীতায় খুব দ্রুত বেড়িয়ে যাচ্ছে। তাই সংশ্লিট কর্তৃপক্ষকে অবশ্যই বাংলাদেশের যুসমাজকে, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ইয়াবার বিষাক্ত ছোবল থেকে মুক্ত করতে, দেশের প্রচলিত আইনের আওতায় এনে অপরাধিদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা করাই দেশের সুস্থ্য জনসাধারণের একান্ত কামনা।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি