সত্য-সুন্দর কল্যাণের জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৬

সত্য-সুন্দর কল্যাণের জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব

Manual7 Ad Code

সুনির্মল সেন :: সনাতন ধর্মের প্রাণপুরুষ ও বৈষ্ণব ভাবধারার প্রবর্তক ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন, জন্মাষ্টমী আজ। সত্য-সুন্দর-কল্যাণের প্রতিভূ হয়ে অসত্য, অসুন্দর এবং অকল্যাণের বিরুদ্ধে লড়তে আজকের এই দিনে, অষ্টমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। বিশ্বমানবতার কল্যাণ ও মনুষ্যতের জয় নিশ্চিত করতে তিনি শ্রীবিষ্ণুর অবতাররূপে মানবরূপ ধারন করে আসেন আমাদের এ ধরাদামে।

Manual8 Ad Code

আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে দ্বাপর যুগে ‘দূষ্টের দমন-শিষ্টের পালন’- এ ব্রত নিয়ে নিরাকার ব্রক্ষ বাসুদেব এবং দেবকীর সন্তান হিসেবে জন্ম নেন। তাঁর সতীর্তরা বিশ্বাস করেন, ভগবান শ্রীকৃষ্ণ যে সময় আবির্ভূত হয়েছিলেন সে সময় পৃথিবীতে অনাচার ও ত্রাসের রাজত্ব কায়েম ছিলো। সমকালীন শাসকদের অনেকেই সু-নীতি বিসর্জন দিয়ে স্বেচ্ছাচারিতা এবং নির্যাতন-নিপীড়নে মত্ত হয়ে উঠেছিলেন। মথুরার রাজা কংস তাঁর জনক (পিতা) উগ্রসেনকে রাজ্য থেকে উৎখাত করে নিজে সিংহাসনে আরোহন করেন। এ সময় আরো ক’জন রাজার কর্মকান্ডেও মানবতার আতœধ্বনি বেজে উঠেছিলো। নারীর প্রকাশ্যে অমর্যাদার ঘটনাও ঘটে এ সময়। বিচারের বাণী যখন নিভৃতে কাদছিলো ঠিক তখনই শ্রীকৃষ্ণের আগমন ঘটে সত্য, সুন্দর ও কল্যাণের বার্তা নিয়ে।

তিনি অন্যায়, অসুন্দর, অকল্যাণের গতিরোধ করে এ পার্থিব জগতে সু-শাসন নিশ্চিত করেন। অত্যাচারী কংস রাজার ভগ্নি দেবকীর গর্ভে জন্ম গ্রহণ করেন অষ্টম সন্তান হিসেবে ভগবান শ্রীকৃষ্ণ। দেবকীর সন্তানের হাতে রাজা কংসের মৃত্যু হবে এ দৈব বাণী জেনে তাঁর ছয় সন্তানকে ভূমিষ্ট হওয়া মাত্র হত্যা করা হয়। তারপরও শেষ রক্ষা হয়নি অর্ধমানুষ অর্ধঅসুর রূপী কংসরাজার। তার জিঘাংসা থেকে আলৌকিক ভাবে প্রাণে রক্ষা পান ভগবান শ্রীকৃষ্ণ। শুধু প্রাণে রক্ষা নয়, অত্যাচারী রাজাদের ধ্বংসও তিনি নিশ্চিত করেন।

সত্য, সুন্দর, কল্যাণের বাণী নিয়ে পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণের আর্বিভাব ঘটেছিলো। অসত্য, অসুন্দর, অকল্যাণের বিরুদ্ধে লড়াইয়ে ভগবান শ্রীকৃষ্ণের অনুসৃত অপরাজেয় আদর্শ আজো প্রাসঙ্গিকতার দাবীদার। আজ এই বিশ্ব জগতে যখন চর্তুদিকে হানাহানি-অশান্তি মাথা ছাড়া দিয়ে উঠছে তখন শ্রীকৃষ্ণের মানবিক চেতনা অনুসারীদের জন্য পথ দেখাতে পারে।

Manual4 Ad Code

সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, লাখো শহীদের স্বপ্নের বাংলাদেশে বৈষ্ণব ভাবধারার প্রবর্তক ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত হচ্ছে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে।

Manual2 Ad Code

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া পৃথক পৃথক বাণী দিয়েছেন। দিনটি সরকারী ছুটির দিন হিসেবে ঘোষনা করা হয়েছে। শুভজন্মাষ্টমীতে সকল ধর্ম-বর্ণ জাতি নির্বিশেষে এবং সকল মতাদর্শের নাগরিকদের প্রতি আমাদের অভিনন্দন ও শুভেচ্ছা।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code