সিলেট ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৬
সুনির্মল সেন :: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন, নগরীর যানজট মুক্ত রাখতে মহানগর পুলিশ এবং সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে নম্বরবিহীন মোটরসাইকেল, অটোরিক্সাসহ বিভিন্ন যাবাহন জব্ধ অভিযান শুরু করার প্রয়োজন বলে সচেতন মহল অভিমত প্রকাশ করেছেন।
জানা গেছে, সিলেট নগরীর প্রধান প্রধান সড়কে নম্বরবিহীন ও ভূয়া নম্বর লাগিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করায় যাজটের কারণে নগরবাসীর চরম দুর্ভোগ হচ্ছে। এ সমস্যা আপাতত নিরসনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নম্বরবিহীন মোটরসাইকেল, অটোরিক্সা, বিভিন্ন যানবাহন জব্ধ করে জরিমানা করা দরকার। এইসব যানবাহনের নিবন্ধন নাম্বার ভূয়া কি না, তা পরিক্ষা-নিরীক্ষাও করা প্রয়োজন।
নগরীর বাইরে সিলেটের বিভিন্ন অঞ্চলে যারা মোটরসাইকেল, অটোরিক্সা চালাচ্ছে তাদের কাছ থেকে মুচলেকা রেখে তাদের যানবাহন ছেড়ে দেয়া হচ্ছে। এ ধরনের বহু অভিযোগ সংশ্লিষ্ট সুত্র থেকে পাওয়া গেছে।
যাদের কাছ থেকে মুচলেকা নিয়ে যানবাহনগুলো ছেড়ে দেয়া হচ্ছে। এরপর ওই যানবাহন ধরা পড়লে তা বাজেয়াপ্ত করার কথা মুচলেকায় উল্লেখ থাকলেও রহস্য জনক কারণে অনেক ক্ষেত্রে তা হচ্ছে না।
দেশে দীর্ঘদিন ধরে যেসব অপরাধ মূলক কর্মকান্ড সংঘটিত হচ্ছে, তার উপর জড়িপ চালিয়ে দেখা গেছে- অধিকাংশ ক্ষেত্রে নাম্বারবিহীন মোটরসাইকেল, অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহন এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের নির্দেশ রয়েছে, নম্বরবিহীন মোটরসাইকেলে দু’জনের বেশী আরোহী থাকলে এছাড়া অন্যান্য যানবাহনে অতিরিক্ত আরোহী থাকলে তাদেরকে আইনের আওতায় আনার কথা। কিন্তু এক্ষেত্রে ‘মামা-ভাগ্নে-দোলাভাই’ সম্পর্ক রাখতে গিয়ে প্রশাসন স্বরাষ্ট্রমন্ত্রলয়ের নির্দেশ মানছে না। তাই চুরি, ডাকাতি, রাহাজানি, খুন খারাপির মতো ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে নগরীসহ সিলেট বিভাগের জেলাগুলোতে।
সিলেট নগরীকে যানজট মুক্ত রাখতে, নগরীর আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গুরুত্বপুর্ন দফতর’- স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের নির্দেশ উপেক্ষিত নয়, স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের নির্দেশ প্রশাসনকে মানতে হবে।
‘তবেই সম্ভব হবে নগরবাসীকে যানজট মুক্ত একটি নগরী উপহার দেয়া।’
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি