ত্যাগের মহিমায় চিরভাস্কর ঈদ-উল-আয্হা

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৬

ত্যাগের মহিমায় চিরভাস্কর ঈদ-উল-আয্হা

Manual6 Ad Code

download-1সম্পাদকীয় :: আগামীকাল ১৩ খৃষ্টাব্দ, ২৮ ভাদ্র ১৪২৩ বঙ্গাব্দ, ১০ জিহজ ১৪৩৭ হিজরি মঙ্গলবার পবিত্র ঈদ-উল-আয্হা। মহান আল্লাহর তা’আলার প্রতি আনুগত্য এবং ত্যাগের অনুপম শিক্ষায় চিরভাস্কর ঈদ-উল-আয্হা।

ঈদুল আয্হা মানেই কোরবানীর ঈদ। কোরবান মানে ত্যাগ। তাই ঈদ-উল-আয্হা মানে ত্যাগের ঈদ। নিজেকে বিলিয়ে দেয়ার শিক্ষা দেয় ঈদুল আয্হা।

Manual4 Ad Code

ঈদুল আয্হার অন্যতম পালনীয় অংশ পশু কোনবানী। কোরবানীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করবেন বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান।

Manual6 Ad Code

পবিত্র কুরআনুল করিমের বর্ণনা অনুযায়ী চার হাজার বছর পূর্বে আল্লাহর তা’আলার নির্দেশে হযরত ইব্রাহিম (আঃ) পৃথিবী নামক এ ভূ-মন্ডলে তাঁর সবচেয়ে প্রিয় বস্তু হিসেবে নিজ সন্তান হযরত ঈসমাইল (আঃ)কে কোরবানী দেয়ার উদ্যোগ নেন।

Manual2 Ad Code

কিন্তু, এ সময় মহান আল্লাহ তা’আলার কুদরতি ক্ষমতা বলে হযরত ঈসমাইল (আঃ)’র পরিবর্তে একটি দুম্বা কোরবানী দেয়া হয়। হযরত ইব্রাহিম (আঃ)’র ত্যাগের মনোভাবের কথা স্মরণ করে প্রতি বছরের এই দিনটিতে সারাবিশ্বের মুসলমানরা পশু কোরবানী করেন।

ঈদ-উল-আয্হা উপলক্ষে আমাদের সকল পাঠক-পাঠিকা, সাংবাদিক, লেখক, গুণগ্রাহী, বিজ্ঞাপন দাতা, শুভানুধ্যাহিদের প্রতি রইলো অনলাইন নিউজ পোর্টাল ‘সুরমা মেইল ডটকম’র পক্ষ থেকে ঈদ-উল-আয্হার শুভেচ্ছা।

Manual2 Ad Code

ত্যাগের মহিমায় চিরভাস্কর হউক ধর্ম-বর্ণ-গোত্র-নির্বিশেষে সকল মানব জাঁতির। এ প্রত্যাশা রইলো আমাদের সকলের।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code