কাদের স্বার্থ রক্ষা করে সংবাদপত্র? পর্ব-২

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৬

কাদের স্বার্থ রক্ষা করে সংবাদপত্র? পর্ব-২

Manual3 Ad Code

images-1সুনির্মল সেন :: আমরা দেখছি, সংবাদ নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক বক্তব্যগুলোকে প্রাধান্য দেয়ার একটা প্রবণতা দাঁড়িয়ে গেছে। সংবাদপত্রগুলো এই চর্চিত প্রবণতার বাইরে আসতে পারছেনা। কিন্তু এটা দেশের সুস্থ রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের উন্নয়ন আকাঙখা দু’টোকেই বাধা দিচ্ছে বলে মনে হয়। ‘অসহিষনু’ রাজনৈতিক ফাঁকা বুলিকে প্রাধান্য দিয়ে কোনো কোনো সংবাদপত্র রাজনৈতিক দলগুলোর বর্তমান ধারার রাজনীতিকে উৎসাহিত করছে। জনগণের সামনে দেশের প্রকৃত বাস্তবতার বিপরীতে ভিন্ন বাস্তবতাকে গুরুত্বপুর্ন হিসেবে উৎসাহিত করছে।

Manual6 Ad Code

নিজেদের জনগনের পক্ষের শক্তিও জাতির বিবেক হিসেবে দাবী করলেও সংবাদপত্রগুলো এভাবে জনগণের বিরুদ্ধ পক্ষেই অবস্থান নিচ্ছে। ঘরের খেয়ে বনের মোষ কেউই তাড়ায়না। তাহলে বিপুল অর্থ ও শ্রম বিনিয়োগ করে সংবাদপত্র প্রকাশে প্রকাশকের স্বার্থকি? প্রকাশক কি নিঃস্বার্থভাবেই সংবাদপত্রকে সেবামূলক ও জনকল্যাণমূলক প্রতিষ্টান হিসেবে গড়তে চান? এমন প্রকাশকের সংখ্যা বাংলাদেশে খুবই কম। আজকালকের প্রকাশকরা হচ্ছেন, সুবিধাবাদী চরিত্রের মানুষ। আমরা এদেরকে তেমন মানুষ মনে করিনা।

Manual2 Ad Code

জনগণকে সংবাদপত্রের মাধ্যমে তথ্য সুবিধা দেয়ার কথা বলে নিজেদের স্বার্থও তারা উদ্ধার করে নেন। সংবাদপত্র প্রকাশের মাধ্যমে কেউ চায় কালোটাকা সাদা করতে আর কেউ চায় ব্যবসা করতে। প্রকাশকের এসব বহুমাত্রিক স্বার্থ রক্ষা করতে গিয়ে সংবাদপত্রের পাতা নেতিবাচক সংবাদে ভরে ওঠে।

ধর্ষণের সংবাদ, অপরাধ কাহিনী, সন্ত্রাস-সন্ত্রাসী, দুর্নীতি সংবাদপত্রে বেশীরভাগও গুরুত্বপুর্ণ জায়গাটুকু জুড়ে থাকে। বিভিন্ন উন্নয়নমূলক সংবাদ ও অর্থনৈতিক সংবাদ খুব একটা গুরুত্ব পায়না। জাতীয় পত্রিকা বা আঞ্চলিক পত্রিকার ক্ষেত্রে। এসব সংবাদ ছাপা হয় ভেতরের পাতায় কিংবা শেষের পাতায়। সংবাপত্রের এই প্রবণতা শুরু থেকেই। এভাবে সংবাদপত্রের মাধ্যমে জনগণের সামনে বাস্তবতার যে চিহ্ন ফুটে ওঠে তা দুর্ঘটনা-হত্যা-ষড়যন্ত-সন্ত্রাস-হতাশা-ধর্ষণে পরিপুর্ণ। সংবাদপত্র সৃষ্ট এই নেতিবাচক বাস্তবতা পাঠককে নৈরাজ্যের দিকেও ঠেলে দিতে পারে।

Manual5 Ad Code

সংবাদপত্রের সবচেয়ে অবহেলিত ও কমগুরুত্বপুর্ণ পাতা হলো, মফস্বল পাতা। সংবাদপত্র পাঠে মনে হয় ঢাকার বাইরে বাংলাদেশ নেই। ফলে বৃহত্তর জনগণের জীবনচিত্রের প্রতিফলন ঘটেনা সংবাদপত্রে। কালে-ভদ্রে দেখা যায়, মফস্বলের সংবাদ সংবাদপত্রের প্রথম পাতায় স্থান পেয়েছে।

Manual5 Ad Code

সংবাদপত্র বিকাশের প্রথম দিকে অভিমত ও সংবাদের মধ্যে পার্থক্য করা হতো না। সাংবাদিক ও বর্তমান অর্থে সাংবাদিক ছিলেন না। সংবাদপত্র কর্মীরা সংবাদের চেয়ে সেই সংবাদ সম্পর্কে তাদের অভিমতই ছাপাতেন বেশী। এর সময়নিষ্টতা ও বস্তুনিষ্টতা কোনোটাই ছিলোনা। সেই অবস্থার পবির্তন আজ ঘটেছে। অভিমত প্রকাশের জন্য আলাদাপাতা নির্ধারিত হয়েছে। বিশেষজ্ঞদের এক বিশেষ ধারার মন্তব্যাশ্রয়ী প্রতিবেদনের প্রকাশ ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code