পর্দা উঠলো দু’দিনব্যাপী সিলেট উৎসবের

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৭

পর্দা উঠলো দু’দিনব্যাপী সিলেট উৎসবের

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: সিলেট বিমানবন্দর সড়কের লাক্কাতুরা চা বাগানস্থ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠলো আন্তর্জাতিক সিলেট উৎসবের।

সোমবার সকাল ১০টায় জাতীয় ও উদ্বোধনী সঙ্গীত’র মাধ্যমে বর্ণাঢ্য দুই দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

Manual8 Ad Code

জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র সভাপতি সি এম তোফায়েল সামি’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় আলোচনা পর্ব। সকাল ১০টায় শুরু হয় সম্ভাবনার সিলেট বিষয়ক বক্তৃতামালা। এতে ‘সিলেটের যোগাযোগ, অবকাঠামো ও নগর উন্নয়ন’ শীর্ষক বিষয়ের উপর আলোচনায় সভাপতিত্ব করবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র (সাময়িক বরখাস্তকৃত) আরিফুল হক চৌধুরী।

বিষয়বস্তু উপস্থাপন করবেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব, মুখ্য আলোচকের দায়িত্ব পালন করবেন অবকাঠামো বিশেষজ্ঞ ও তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী, নির্ধারিত আলোচক হিসেবে থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও পুর প্রকৌশল বিভাগের অধ্যাপক প্রফেসর ড. জহির বিন আলম। এরপর শুরু হবে সিলেটের পর্যটন ও পরিবেশ উন্নয়ন শীর্ষক আলোচনা পর্ব। সেই আলোচনায় সভাপতিত্ব করবেন সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। বিষয়বস্তু উপস্থাপন করবেন পর্যটন বিশেষজ্ঞ মো. জামিউল আহমেদ, মুখ্য আলোচকের দায়িত্ব পালন করবেন সাবেক এমপি নাজিম কামরান চৌধুরী, নির্ধারিত আলোচক হিসেবে থাকবেন পর্যটন বিশেষজ্ঞ ডা. জাকারিয়া হোসেন।

Manual5 Ad Code

‘সিলেটের বিনিয়োগ, উন্নয়ন ও প্রবাসীদের সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা পর্বে সভাপতিত্ব করবেন জেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর রহমান। বিষয়বস্তু উপস্থাপন করবেন রুপালী ব্যাংকের চেয়ারম্যান ড. আহমদ আল কবির, মুখ্য আলোচকের দায়িত্ব পালন করবেন-ব্যাংক এশিয়ার সবেক চেয়ারম্যান বিশিষ্ট চা-কর এম সাফওয়ান চৌধুরী, নির্ধারিত আলোচক হিসেবে থাকবেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালক ড. তৌফিক রহমান চৌধুরী, সিলেট চেম্বারের প্রেসিডেন্ট সালাহ উদ্দিন আলী আহমদ ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির। পরদিন ৭ মার্চ সিলেটের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ের উপর আলোচনায় সভাপতিত্ব করবেন মেট্টোপলিটন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর মো আব্দুল আজিজ। বিষয়বস্তুর উপস্থাপক হিসেবে থাকবেন-ব্র্যাক এর ভাইস চেয়ারম্যান ড. আহমদ মোশতাকুর রাজা চৌধুরী, মুখ্য আলোচক হিসেবে থাকবেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও পিকেএসএফ এর চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমদ, নির্ধারিত আলোচক হিসেবে থাকবেন মেট্রোপলিটন ইউনিভাসিটির উপাচার্য প্রফেসর ড. সালেহ উদ্দিন আহমদ। সিলেটের স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সম্ভাবনা শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করবেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার ডা. এম এ মালিক, বিষয়বস্তুর উপস্থাপক হিসেবে থাকবেন-জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. আহমদ আল সাবির, মুখ্য আলোচকের দায়িত্ব পালন করবেন জাতীয় অধ্যাপিকা ডা. শাহলা খাতুন, নির্ধারক আলোচক হিসেবে থাকবেন বিএমএ’র অতিরিক্ত মহাপরিচালক ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ’র অধ্যক্ষ ও বিএমএ’র সহ-সভাপতি অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী। সিলেটের সাহিত্য ও সংস্কৃতির ধারা শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করবেন-প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী। আলোচনার বিষয়বস্তু উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী, মুখ্য আলোচকের দায়িত্ব পালন করবেন-অধ্যাপক ও সাহিত্যিক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, নির্ধারিত আলোচক হিসেবে থাকবেন কবি ও গবেষক প্রফেসর নৃপেন্দ্রলাল দাশ ও মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ। এছাড়া অন্যান্য বিষয়ের উপর আলোচনা হবে। ওইদিন বেলা আড়াইটা থেকে শুরু হবে ‘প্রজন্মের কথামালা’ শীর্ষক আলোচনা। সেই আলোচনায় সভাপতিত্ব করবেন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি সি এম তোফায়েল সামি, বিকেল ৪টা থেকে শুরু হবে ডকুমেন্টারী প্রদর্শন, কৌতুক, আবৃত্তি ও অন্যান্য পরিবেশনা। সন্ধ্যায় বিরতির পর আবার শুরু হবে দেশ বিদেশের ও সিলেটী শিল্পীদের সঙ্গীত পরিবেশনা গীতি নৃত্যনাট্য। থাকবে সিলেটের নৃত্যসম্ভার ও সঙ্গীত। এসোসিয়েশনের পক্ষ থেকে এতে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code