সিলেট ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০১৭
হাজর বছরের পুরনো বাঙালী সংষ্কৃতি। যার ইতিবাচক দিকের কারণে বিশ্বে আজ বাংলাদেশ সমাধৃত। হাওর-বাওর, আউল, বাউল, ফকির আর মরমি কবিদের চারণ ভূমি হিসেবে খ্যাত সুরমা, কুশিয়ারা, খোয়াই, ধলাই, ধনু, মগরা, মনু, কালনী, মহাসিং প্রভৃতি নদী।
আবার এসব ইতিহাস খ্যাত নদীর পাশেই রয়েছেন- হাসন রাজা, রাধা রমন, দুর্বিন শাহ, শীতালং শাহ, রকিব শাহ, আরকুম শাহ, শেখ ভানু, সৈয়দ শাহনুর, জব্বার শাহ, আজিজ শাহ, তারা শাহ, বলন শাহ, খেতা শাহ, গিয়াস উদ্দিন ও কালনী পারের বিশ্ব খ্যাত, একুশে পদকপ্রাপ্ত কবি বাউল শাহ আব্দুল করিমসহ অসংখ্য খ্রাতিমান ও বরেণ্য ব্যক্তি। যাদের পদযুগল এ অঞ্চলে পড়ায় মানব সমাজ সমাজ ধণ্যিত ও বিশ্বে আজ তাঁরা নন্দিত।
সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ব্রাম্মনবাড়িয়া, নেত্রকোনা এই সাতটি জেলা নিয়ে ভাটি অঞ্চল। জেলার অধিকাংশ এলাকা হাওর-বাওর, নদী-নালা দ্বারা বেষ্টিত। ঐতিহাসিক বাঙালী সংস্কৃতি যাকে আখ্যায়িত করেছে, ভাটি অঞ্চল বলে।
বাংলাদেশের স্তপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই নদী মাতৃক সাতটি জেলার মানুষের কল্যাণে ১৯৭২ এর পর প্রথম ‘হাওর উন্নয়ন বোর্ড’ গঠন করেন। পরবর্তীতে এই হাওর উন্নয়ন বোর্ডের সাথে সংযুক্ত করে নদী গবেষণা ও হাওর অর্থনীতি সমীক্ষা চালু করা হয়। এতোকিছু হওয়ার পরেও হাওরের উন্নয়নের দৃশ্যমান উপকার অত্র অঞ্চলের কৃষক, শ্রমিক ও চাষীসহ সাধারণ মানুষের আজো পায়নি। এখানে হাওর উন্নয়ন বোর্ডের নামে চলছে পুকুর চুরি। বোর্ডে যারা সংশ্লিষ্ট রয়েছেন, তারা প্রায় প্রতিজন দুর্নীতির সাথে জড়িত।
এই দুর্নীতিবাজদের কারণে হাওরবাসী তাদের কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত। হাওর অঞ্চলের মানুষের সেবায় সরকার বিভিন্ন সহযোগীতা প্রদান করে থাকলেও সরকারী কর্মকর্তাদের দুর্নীতির কারণে হাওর উন্নয়ন বোর্ড একটা নামে মাত্র প্রতিষ্টানে ঠিকিয়ে আছে। এখানে সরকার থেকে বিভিন্ন ধরণের বরাদ্ধ আসলেও তা কিন্তু হাওরবাসী পাচ্ছেনা। পর্ব-১
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি