প্রধানমন্ত্রীর হাতে হাওর পারের ৩ কোটি মানুষের ভবিষ্যৎ

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৭

প্রধানমন্ত্রীর হাতে হাওর পারের ৩ কোটি মানুষের ভবিষ্যৎ

Manual7 Ad Code

কৃশি প্রধান এই বাংলাদেশ। তার মূল চালিকা শক্তির হচ্ছে কৃষি ও কৃষক শক্তি। অথচ বাংলাদেশের কৃষকের উন্নয়ন হচ্ছে মন্তর গতিতে। সরকার কৃষিখাতে মোটা অংকের ভর্তুকি দিয়ে থাকলেও তার সুফল হাওরের কৃষক ভোগ করতে পারছে না। এর সুফল আমরা ও স্থানীয় টাউট বাটপাররা ভাগা-ভাগি করে নিয়ে যাচ্ছে। যেসব কৃষক গরিব ছিলো, সেই কৃষক এখনো দারিদ্র সীমার নিচে বাস করছে। স্বাধিনতার ৪৬ বছর পার হলেও কৃষকের আজো ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।

১৯৭১ সালের এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। ১৯৭১ থেকে ২০১৭-তে এসে আমরা কি দেখতে পাই? যে তিমিরে কৃষকরা ছিলো, সেই তিমিরেই কৃষক সমাজ রয়েই গেছে। তাদরে কোনো ভাগ্যের পরিবর্তন আজো হয়নি। হাওর উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারিসহ টাউট-বাটপাররা কৃষকদের সবকিছু লুটেপুটে খাচ্ছে। এসব তথ্য বিভিন্ন সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

Manual3 Ad Code

সরকার আসে সরকার যায়, কিন্তু এদিকে আমাদের কৃষকদের ভাগ্যের চাকার আর কোনো পরিবর্তন হয়না। বিশ্বায়নের কারণে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে ওইসব এলাকার অনেক স্থানে জলাবদ্ধতার দরুণ কৃষককুল কোনো আবাদ করতে পারছে না। অন্যদিকে নদী-নালা, খাল-বিল ভরাট হয়ে নদীর নাব্যতা হারিয়ে ফেলায় নদীগুলো মরা নদীতে পরিনত হচ্ছে।

Manual2 Ad Code

মান্যবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার সরকার এসে ২০ বছর মেয়াদী মহা পরিকল্পনা গ্রহন করেছে। এই জন্য সমগ্র হাওর অঞ্চল তথা সিলেটবাসীর পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছ। ৭টি জেলা নিয়ে সিলেটের ভাটি অঞ্চল। এই ভাটি অঞ্চলের মানুষ প্রকৃতির সাথে লড়াই করে আজো কোনো রকমে বেঁচে আছে। এইভাবে বেঁচে থাকাকে বেঁচে থাকা বলে না। হে বরেণ্য ব্যক্তি বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা, একমাত্র আপনিই পারেন প্রায় ৩ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে।

আমলাদের কবলে পরে ভাটির কৃষকরা আজ নানান দিকে বঞ্চিত। এই বঞ্চিত হাওর পারের মানুষকে আলোর মশাল জ্বালিয়ে দিতে আপনার মতো দেশ দরিদ্র মানুষের খুবই প্রয়োজন। হাওর পারের ৩ কোটি মানুষের ভবিষ্যৎ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার হাতেই।

 

Manual7 Ad Code

আরো পড়ুন প্রথম পর্ব

Manual1 Ad Code

প্রধানমন্ত্রীর হাতে হাওর পারের ৩ কোটি মানুষের ভবিষ্যৎ

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code