রাজনীতির নামে মানুষের লাশ

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৭

রাজনীতির নামে মানুষের লাশ

Manual1 Ad Code

সৃষ্টির সেরা জীব মানুষ। সেই মানুষকে নিয়েই শুরু হয়েছে মিথ্যার রাজনীতি। বন-জঙ্গলে, ডোবায়, কল-কারখানায়, রাস্তা-ঘাটে, ভোট কেন্দ্রে, বাসা-বাড়িতে প্রায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে মানুষ। অনেকের কথায় সেটা মানুষের লাশ। হায়রে মুক্তিযোদ্ধের বাংলাদেশ! মানুষের জান-মালের নেই কোনো নিরাপত্তা। সতিত্ব ও সম্ভ্রম হারাচ্ছে অনেক মা, বোন, শিশুরাও।

Manual1 Ad Code

এ যাবতকালে সব চেয়ে বেশী নির্যাতনের শিকার হয়েছে কোমলমতি নিষ্পাপ শিশুরা। নারী, শিশু নির্যাতনই বলে দেয় আমাদের সমাজে কতটুকু অমানবিক, ভয়াবহ ও নিষ্টুর পরিস্থিতি বিরাজ করছে।

Manual2 Ad Code

শাসকগুলোর ছত্র-ছায়ায় প্রতিদিনই ঘটছে নতুন নতুন অপারাধ। পুলিশ ও অসাধু সাংবাদিকরা এর দায় এড়িয়ে যেতে পারেনা। তারাও অনেক ক্ষেত্রে এসবের সাথে স্বার্থ সংশ্লিষ্টতার কারণে জড়িত।

Manual7 Ad Code

অধিকাংশ হত্যা, গুম, খুন, ধর্ষণ, রাহাজানি হচ্ছে সুস্থ রাজনীতি সমাজে অনুপস্থিত থাকার কারণে। অথচ রাষ্ট্র এব্যাপারে বার বার চেষ্টা করে ব্যর্থ হচ্ছে।

সমাজ বিশ্লেষকরা ও সুস্থ রাজনীতির ধারক ও বাহকরা বলছেন, সরকার ও প্রশাসনের ভিতরে একটি গাপটি মারা অসাধু চক্র এই নিল নকশা বাস্থবায়নে কাজ করে যাচ্ছে এবং তারাই এসব ঘটনা ঘটাচ্ছে। প্রথম পর্ব

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code