একটি অশুভ শক্তি সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা

প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০১৭

একটি অশুভ শক্তি সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা

Manual1 Ad Code

ঘরে বাইরে আজ কোথাও নিরাপত্তা নেই। প্রতিদিন লাশ আর লাশ। অনেকে মনে করছেন সরকারের ভিতরে একটি অশুভ শক্তি এসব ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এসব ঘটনা দেশী-বিদেশী গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হচ্ছে। দেশে তুচ্চ কথায় খুনের মতো ঘটনা ঘটছে। দেশে এখন খুনের চেয়ে মানুষের দাম অনেক কম! নিহতদের বেশীর ভাগই বিরোধী পক্ষের বলা চলে। এই খুন থেকে রক্ষা পাচ্ছেনা কোনো শ্রেণী পেশার মানুষ। হত্যা, গুম ও অপহরণের শিকার সন্তানের জন্য মা-বাবা হৃদয়ের রক্তক্ষরণ আর চোঁখের পানি ঝরছে। এমন পরিবারের সংখ্যা এখন হাজার হাজার।

Manual3 Ad Code

রাতের আধাঁরে বন্দুকের একটি আওয়াজ মানেই অজানা এক আতঙ্ক। না জানি কোনো এক ঘটনায় ঝড়ে পড়লো অচেনা এক তাজা প্রাণ? আজীবনের জন্য নিভে গেলো কোনো এক উজ্জ্বল প্রদীপ। এটি কোনো সভ্য সমাজে কল্পনা করা যায় কি? এ জেনো কোনো এক মায়ে নারী ছেড়া সন্তানের বুকে গুলিতে ঝাঝড়া করা লাশের সংবাদ। কোনো স্ত্রীর বিধবা হওয়ার এক মহা দু:সংবাদ। বাবা বলে আর কাউকে ডাকতে না পারার পরিসমাপ্তি। কিন্তু এর কোনো জবাব আছে কি?

Manual1 Ad Code

আজকের সমাজের দুর্নীতিবাজ, লম্পট, চরিত্রহীনরা যেনো ভদ্রবেশি ভালো মানুষ! আর বিরোধী পক্ষের সকল সংখ্যা লগিষ্টদের বানানো হচ্ছে জগন্য অপরাধি। এর জন্য প্রয়োজন হয়না কোনো প্রমাণাধির। প্রয়োজন পড়েনা কোনো নিরপেক্ষ তদন্তের। দেশের যেসব নাগরিকরা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পর্যবেক্ষন করছেন, তারাই আইনী প্রতিষ্টানের স্বাক্ষি।

Manual8 Ad Code

গোয়েবলসীর সূত্রের আলোকে চলছে সংখ্যা লগিষ্টপন্থিদের বিরুদ্ধে সংখ্যাগরিষ্টপন্থিদের (ক্ষমতাসীন) এই অসভ্য প্রচারণা। বিরোধী সকল মতকে সন্ত্রাসের দোসর বলে প্রচারণা একটা শাসক গোষ্টিগুলোর মুদ্রাদোষে পরিণত হয়েছে।

দেশের চেতন মনের সু-সভ্য নাগরিক তথা বিশ্লেষকরা বলছেন, ‘সরকারের ভিতরে একটি অশুভ গোষ্টি বিরোধী মত দমনের নামে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে।’

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code