‘সিলেটে পার্লারের নামে অনৈতিক কাজ’

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৭

‘সিলেটে পার্লারের নামে অনৈতিক কাজ’

Manual6 Ad Code

সিলেট নগরীসহ বিভাগের প্রতিটি জেলা ও উপজেলায় অবৈধভাবে গড়ে উঠেছে বেশ কিছু বিউটি পার্লার ও মাসাজ পার্লার। এসব বিউটি পার্লারগুলোর বেশীর ভাগেরই নেই কোনো সরকারী অনুমোধন। কিছু কিছু বিউটি পার্লারে অপ্রাপ্ত মেয়ে শিশুদের দিয়ে অনৈতিক কাজ করানো হচ্ছে। সেই সাথে ম্যাসেজ ব্যবসাও চলছে রীতিমত। এব্যাপারে অবৈধ এসব প্রতিষ্ঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ পাওয়া গেছে।

Manual5 Ad Code

পার্লারের ব্যাপারে নির্দিষ্ট কোনো আইন না থাকায় এসব অপকর্ম দিনের পর দিন বেড়েই চলেছে, আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায়।

অভিযোগ উঠেছে বিউটি পার্লার ও ম্যাসাজ পার্লারের অনৈতিক কর্মকান্ডের সুযোগ দিয়ে মোটা অংকের অর্থ মাসোয়ারা তুলছে স্থানীয় পুলিশ প্রশাসনের কিছু দূর্নীতিবাজ কর্তাব্যক্তিরা।

Manual1 Ad Code

এসব পার্লারগুলো বাইরে থেকে ভিতরের পরিবেশ অনুমান করাও কঠিন। ভিতরে প্রবেশ করলেই চোখে পড়বে ছিমছাম পরিপাটি বিউটি পার্লার। অথচ এর মধ্যে চলছে ভয়ঙ্কর অনৈতিক কর্মকান্ড। এইসব পার্লারে থাকে কিছু সুন্দরী যুবতী। এখানেই চলে যতসব অনৈতিক কর্মকান্ড। স্কুল-কলেজের উঠতি বয়সী ছেলেরাসহ যুব-সমাজের একটি বড় অংশ এদের খদ্দের।

সামাজিক অবক্ষয়ের এই সন্ধিক্ষণে এই ধরণের অনৈতিক কর্মকান্ড বন্ধে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা সকলের।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code