২০ প্রকল্পের উদ্বোধন ও ১৮ ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৮

২০ প্রকল্পের উদ্বোধন ও ১৮ ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

Manual3 Ad Code

সিলেটে ২০টি প্রকল্পের উদ্বোধন ও ১৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual6 Ad Code

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ৩টা ১মিনিটে জনসভাস্থল নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর সেখানে তিনি মঞ্চের পাশে স্থাপিত ফলক উন্মোচন করে এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Manual6 Ad Code

এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে বিমানযোগে সিলেট আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি হযরত শাহজালাল (রহ.), শাহপরাণ (রহ.) ও গাজী বুরহান উদ্দিনের মাজার জিয়ারতের পর সার্কিট হাউসে বিশ্রাম নেন। বিশ্রাম শেষে জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী।

Manual5 Ad Code

প্রকল্পগুলো হলো- হযরত গাজী বোরহান উদ্দিন (রহ.) এর মাজার উন্নয়ন, মহিলা এবাদতখানা নির্মাণ, মাজারের সৌন্দর্য্য বর্ধন এবং মাজারের যাতায়াতের প্রধান রাস্তা ২ কিলোমিটার প্রশস্তকরণ ও উন্নয়ন, সিলেট সরকারী উচ্চ বিদ্যালয়ের ৬ তলা ভিত বিশিষ্ট নতুন একাডেমিক-কাম-প্রশাসনিক ভবন, পিরিজপুরে সার পরীক্ষাগার ও গবেষনাগার ভবন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা অফিস, সিলেট বিভাগীয় ও জেলা এনএসআই কার্যালয় ভবন, সিলেট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, সিলেট সিটি কর্পোরেশনের ১২তলা ভিত বিশিষ্ট ৫তলা ভবন, নগরীর বাবুছড়ার আরসিসি ইউ টাইপ ড্রেন নির্মাণ কাজ, জালালাবাদ রাস্তা সম্প্রসারণ ও উন্নয়ন কাজ, সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়ক উন্নয়ন, মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক এবং রশিদপুর-বিশ্বনাথ-লামাকাজী সড়কের কাজ, সিলেট-গোলাপগঞ্জ-চারখাই-জকিগঞ্জ সড়ক এবং দরবস্ত-কানাইঘাট-শাহবাগ সড়কের মজবুতিকরণসহ ওভারলে এর কাজ, ঢাকা (কাঁচপুর)-ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং সড়কের (সিলেট-শেরপুর অংশ) মজবুতিকরণসহ ওভারলে এর কাজ এবং শেরপুর টোল প্লাজার উন্নয়ন কাজ, জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, কানাইঘাট সড়ক ও তিনতলা বিশিষ্ট প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার ভবন।

আর ভিত্তিপ্রস্তর স্থাপন করা প্রকল্পগুলো হলো- হযরত শাহজালাল (রহ.) এর মাজারের মহিলা এবাদতখানা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেগম ফজিলাতুন্নেসা হল নির্মাণ, গোয়াইনঘাট উপজেলা পরিষদ ভবন নির্মাণ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ছাত্র ও ছাত্রী হোস্টেল ভবন নির্মাণ, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল নির্মাণ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪ তলা থেকে ১০তলা উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ ও একটি নার্সিং হোস্টেল নির্মাণ, পুলিশ লাইন্সে একটি এসএমপি ব্যারাক ভবন নির্মাণ, এসএমপির ডরমেটরি ভবন, তামাবিল ইমিগ্রেশন চেক পোস্ট ভবন নির্মাণ, আরআরএফ পুলিশ লাইন্স নির্মাণ, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের হোস্টেল নির্মাণ, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ, জেলা ও বিভাগীয় পরিবার পরিকল্পনা অফিসের ভবন নির্মাণ, সিলেট-গোলাপগঞ্জ-চারখাই-জকিগঞ্জ মহাসড়কের ৬৫ কিলোমিটার উন্নয়ন, গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর মহাসড়ক ও চারখাই-শেওলা-বিয়ানীবাজার-বরইগ্রাম মহাসড়কের প্রায় সাড়ে কিলোমিটার অংশের উন্নয়ন কাজ।

 

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code