শপথ নিলেন নতুন বিচারপতি মাহমুদ হোসেন

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৮

শপথ নিলেন নতুন বিচারপতি মাহমুদ হোসেন

Manual2 Ad Code

বঙ্গভবনে দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

Manual2 Ad Code

শনিবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সপরিবারে বঙ্গভবনে প্রবেশ করেন। এরপর তিনি শপথ নেন প্রধান বিচারপতি হিসাবে।

বঙ্গভবনের দরবার হলের এই অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, সাবেক প্রধান বিচারপতি, উচ্চ আদালতের জ্যেষ্ঠ আইনজীবীসহ সরকারের পদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

সৈয়দ মাহমুদ হোসেন দেশের ২২তম প্রধান বিচারপতি। তিনি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার স্থলাভিষিক্ত হলেন। মাহমুদ হোসেন ২০২১ সালের ৩০ ডিসেম্বর অবসরে যাবেন।

Manual5 Ad Code

সৈয়দ মাহমুদ হোসেন ১৯৯৯ সালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি নিয়োগ পান। ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি আপিল বিভাগে নিয়োগ পান তিনি।

Manual3 Ad Code

উল্লেখ্য, সরকারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ও বিতর্কের মধ্যে ছুটি নিয়ে বিদেশ যাওয়া প্রধান বিচারপতি এস কে সিনহা গত বছরের ১১ নভেম্বর রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান। পরে বঙ্গভবন থেকে জানানো হয় রাষ্ট্রপতি এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এস কে সিনহা ছুটিতে যাওয়ার পর থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আপিল বিভাগের অপর জ্যেষ্ঠ বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code