কানাইঘাটে হতদরিদ্র ২০ দম্পত্তির যৌতুক বিহীন গণবিবাহ অনুষ্ঠিত

প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০১৮

কানাইঘাটে হতদরিদ্র ২০ দম্পত্তির যৌতুক বিহীন গণবিবাহ অনুষ্ঠিত

Manual8 Ad Code

সিলেটের কানাইঘাটে ব্যাপক উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অসহায় হতদরিদ্র ২০ দম্পত্তির যৌতুক বিহীন গণবিবাহ অনুষ্ঠিত হয়েছে।

এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, আলেম উলামা, স্থানীয় সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ সকলের উপস্থিতিতে বুধবার (২৮ মার্চ) সকাল ১১টায় কানাইঘাট বড়চতুল ইউপির চেয়ারম্যান মাওঃ আবুল হোসাইন চতুলীর নিজ বাড়ী রাউতগ্রাম মাদানীনগরে ইসলাহুল মুসলিমিন পরিষদ ইউকে এর উদ্যোগে যৌতুক বিহীন এ গণবিবাহ সম্পন্ন করা হয়।

Manual5 Ad Code

যৌতুকবিহীন গণবিবাহ অনুষ্ঠানে দরিদ্র পরিবারের ২০ জোড়া নবদম্পত্তি’র প্রত্যেককে তাদের ভরন পোষনের জন্য একটি করে সেলাই মেশিন, ১টি ছাগল এবং সংসার সাজানোর জন্য বিবাহ উপহার সামগ্রী এবং আর্থিক ভাবে সাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে। নব দম্পত্তিদের পরিবার ও তাদের স্বজনরা যৌতুক বিহীন বিয়ে ও সংসার সাজানোর জিনিসপত্র পেয়ে অনেকে আনন্দে কেঁদে ফেলেন।

Manual5 Ad Code

গণবিবাহ অনুষ্ঠানে উপস্থিত সবাই এ ধরনের মহতি উদ্যোগ গ্রহন করায় ইসলাহুল মুসলিমিনের বাংলাদেশের প্রতিনিধি আল্লামা ফরিদ উদ্দিন মাসুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং বড়চতুল ইউপির চেয়ারম্যান মাওঃ আবুল হোসাইনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। গণবিবাহ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী সহ অসংখ্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ইসলাহুল মুসলিমিনের উদ্যোগে এ নিয়ে তিন বার বড়চতুল ইউনিয়নে যৌতুক বিহীন গণবিবাহ সম্পন্ন হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code