শিক্ষামন্ত্রীর কাছে সিলেটে প্রকৌশল বিশ্ববিদ্যালয় চাইলেন শ্রমমন্ত্রী

প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬

শিক্ষামন্ত্রীর কাছে সিলেটে প্রকৌশল বিশ্ববিদ্যালয় চাইলেন শ্রমমন্ত্রী

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
শিক্ষামন্ত্রীর কাছে সিলেটে প্রকৌশল বিশ্ববিদ্যালয় চেয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

 

বুধবার (১৫ এপ্রিল) সিলেট নগরের মেন্দিবাগ এলাকায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় এ দাবি জানান তিনি। একই অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

 

সিলেটের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে শিক্ষামন্ত্রীর কাছে একগুচ্ছ দাবি তুলে ধরে আরিফুল হক বলেন, ‘প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান সিলেটে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে দূরদর্শী পরিকল্পনা করেছিলেন, বিগত সরকারের অবহেলার কারণে তা আজও বাস্তবায়ন হয়নি। এ অঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীকে শিক্ষা ও কর্মসংস্থানে স্বাবলম্বী করতে দ্রুত একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রয়োজন। সেইসঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে অপরাজনীতি মুক্ত রেখে এর সার্বিক উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দের অনুরোধ জানাচ্ছি।’

 

সিলেটে বর্তমানে ৮৫০টি শিক্ষক পদ শূন্য রয়েছে জানিয়ে শ্রমমন্ত্রী বলেন, জেলার গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার স্কুলগুলোতে ভবন ও শিক্ষক সংকট চরমে পৌঁছেছে। ৫০টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সবকটি পদই শূন্য থাকায় ভারপ্রাপ্তদের দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে।

 

“শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ দেন আরিফুল হক। সেইসঙ্গে কোম্পানীগঞ্জে এম সাইফুর রহমান কলেজকে সরকারিকরণ এবং আলিয়া ও কওমি মাদ্রাসার উন্নয়নে বিশেষ দৃষ্টি দেওয়ার অনুরোধ জানান তিনি।”

 

Manual5 Ad Code

সিলেটে শিক্ষা বিস্তারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রী মিলন বলেন, ‘সরকার দ্রুততম সময়ের মধ্যে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগের মাধ্যমে বিদ্যমান সংকট নিরসনের পরিকল্পনা গ্রহণ করেছে। জাতীয় উন্নয়নের স্বার্থে শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ বিনিয়োগ নিশ্চিত করার ওপর জোর দেন মন্ত্রী।’

Manual6 Ad Code

 

তিনি বলেন, ‘এর মধ্যে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বাড়ানো হবে। দেশের প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র নির্মাণের চিন্তা করছে সরকার। দেশের শিক্ষাখাত উন্নয়নের জন্য যা যা করা দরকার সরকার তা করবে।’

 

শিক্ষক সংসট নিরসনে শীঘ্রই নিয়োগ কার্যক্রম চালু হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিগত সরকারের আমলে শিক্ষক নিয়োগ ও পদায়ন নানা জটিলতায় আটকে ছিল। একইসঙ্গে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠাগুলোকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। শিক্ষকদের সমস্যা নিরসনে সরকার ধাপে ধাপে কাজ করছে।’

Manual2 Ad Code

 

সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেন প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান জরুরি ভিত্তিতে স্থানান্তর ও নতুন ভবন নির্মাণ করার প্রতিশ্রুতি দেন মিলন।

 

সভায় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও কয়ছর আহমদ, সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া মো. নূরুল হক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বক্তব্য দেন।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code