সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২২
সুরমা মেইল ডেস্ক :
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কুমিল্লার মনোহরগঞ্জ-নাঙ্গলকোট উপজেলার মাঝ সীমান্ত তুঘুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মনোহরগঞ্জ উপজেলার উত্তরহাওলা গ্রামের তাবু মিয়ার ছেলে অটোরিকশা চালক শহীদ উল্লাহ, একই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মাকসুদুর রহমান, আবু তাহেরের ছেলে হাবিবুর রহমান এবং একই উপজেলার ভরনীখন্ড গ্রামের মৃত আব্দুল হাইয়ের মেয়ে মহিফুল বেগম।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বেলা ১০টার দিকে নোয়াখালী থেকে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেন খিলার ভুষুরিয়া এলাকার টুগুরিয়া রেল ক্রসিংয়ে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ সময় দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে আরো একজন মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানা পুলিশের ওসি জসীম উদ্দিন।
তিনি বলেন, সকালে যাত্রীসহ রেল ক্রসিং পার হচ্ছিল অটোরিকশাটি। এ সময় লাকসাম অভিমুখী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরো দুই যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে আরো একজন মারা যান।
Design and developed by ওয়েব হোম বিডি