সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকা অনুমোদন

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকা অনুমোদন

Manual1 Ad Code

ছবি: এআই।


মেইল ডেস্ক:
সিলেট বিভাগের চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার এক বৃহৎ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

 

পাশাপাশি সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে সুরমা নদীর ওপর ধনপুর সেতু নির্মাণ এবং আগামী ফেব্রুয়ারির মধ্যে ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন চালুর কথা জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সড়ক, নৌ-সংযোগ ও রেলপথ তিন ক্ষেত্রেই সিলেটের যোগাযোগব্যবস্থায় পরিবর্তনের সুযোগ তৈরি হবে।

 

বুধবার (১৮ নভেম্বর) সিলেটবাসীর উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় মন্ত্রী এসব তথ্য জানান। তার দেওয়া তথ্য অনুযায়ী, সিলেট বিভাগের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে তিনটি উদ্যোগের কথা সামনে এসেছে। এর মধ্যে গ্রামীণ সড়ক উন্নয়নের প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে। অন্যদিকে ধনপুর সেতু নির্মাণ ও নতুন ট্রেন চালুর বিষয়ে তিনি সংশ্লিষ্ট উদ্যোগের কথা জানিয়েছেন।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় সিলেট বিভাগের গ্রামীণ সড়ক উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বিভাগের গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন হবে। এতে সিলেট বিভাগের সংসদ সদস্যদের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথও তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

অনুমোদিত প্রকল্পটি ‘সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ’- এই চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় মোট ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সিলেট বিভাগের চার জেলার প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ১০৬ কোটি টাকা।

 

গ্রামীণ সড়কের পাশাপাশি সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে সুরমা নদীর ওপর ধনপুর সেতু নির্মাণের কথাও জানিয়েছেন মন্ত্রী। তিনি জানান, আরেকটি প্রকল্পের আওতায় সেতুটি নির্মিত হবে। এটি হলে নদীর দুই পাড়ের মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও গতি আসবে। তবে সেতুটির নির্মাণ ব্যয়, প্রকল্প অনুমোদন ও কাজ শুরুর সময় সম্পর্কে ভিডিও বার্তায় বিস্তারিত জানাননি তিনি।

 

Manual2 Ad Code

রেল যোগাযোগের ক্ষেত্রেও নতুন উদ্যোগের কথা জানিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, রেল মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীর সঙ্গে তার আলোচনা হয়েছে। এর ধারাবাহিকতায় আগামী ফেব্রুয়ারির মধ্যেই ঢাকা-সিলেট রুটে একটি নতুন ট্রেন চালু করা হবে।

 

ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন চালু হলে যাত্রীদের জন্য আসনসংখ্যা ও যাতায়াতের সুযোগ বাড়তে পারে। তবে নতুন ট্রেনটির নাম, চলাচলের সময়সূচি, আসনসংখ্যা এবং কোন কোন স্টেশনে থামবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

 

ভিডিও বার্তায় মন্ত্রী এসব উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে সিলেটবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code