সাগর পথে গ্রিস যাওয়ার পথে সুনামগঞ্জের দুই যুবক নিখোঁজ!

প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৬

সাগর পথে গ্রিস যাওয়ার পথে সুনামগঞ্জের দুই যুবক নিখোঁজ!

Manual8 Ad Code

লিটন মিয়া (৪৫) ও অপু মিয়া (৩০)। ছবি: সংগৃহীত


মেইল ডেস্ক:
লিবিয়া হয়ে সাগরপথে গ্রিস যাওয়ার পথে এক মাস ধরে নিখোঁজ রয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দুই যুবক। এ অবস্থায় তাদের সন্ধান পেতে দালালদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন পরিবারের সদস্যরা।

 

তবে দালালদের কাছেও দুই যুবকের অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য না পাওয়ায় দিশেহারা পরিবারগুলো। এ অবস্থায় চরম উৎকন্ঠা-হতাশায় দিন কাটছে নিখোঁজ দুই যুবকদের সজনদের।

 

নিখোঁজ দুই যুবকরা হলেন- উপজেলার কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও গ্রামের লিটন মিয়া (৪৫) ও পাটলী ইউনিয়নের কবিরপুর গ্রামের লাল মিয়ার ছেলে অপু মিয়া (৩০)।

 

Manual8 Ad Code

নিখোঁজ অপু মিয়ার স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে লিবিয়া হয়ে সাগরপথে গ্রিস যাওয়ার সিদ্ধান্ত নেন অপু মিয়া। এ জন্য দালাল জসিমের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি করেন তিনি। এর মধ্যে ৭ লাখ টাকা অগ্রিম দিয়ে গত অক্টোবর মাসে বাড়ি থেকে রওনা হন অপু।

 

তারা জানান, দালালের কথা অনুযায়ী গত ১১ অক্টোবর লিবিয়া হয়ে সাগরপথে গ্রিসের উদ্দেশে যাত্রা করেন অপু। গ্রিসে পৌঁছে ফোন দেওয়ার পর বাকি ৫ লাখ টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও অপু পরিবারের সদস্যদের কোনো যোগাযোগ করছেন না। এ অবস্থায় চরম অনিশ্চয়তায় দিন পাড় করছেন তারা।

 

অপুর ভাই সানুর মিয়া বলেন, ‘আমরা চরম হতাশায় দিন পার করছি। দালালরা ফোন ধরে না। আর ফোন ধরলে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। আমার ভাই এখন কীভাবে আছে, কেমন আছে এই চিন্তায় পরিবারের লোকজন অসুস্থ হয়ে পড়েছেন।’

 

একইভাবে লিবিয়া হয়ে সাগরপথে গ্রিসের উদ্দেশে রওনা হন কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও গ্রামের লিটন মিয়া। গত ১১ অক্টোবরের পর থেকে তারও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বজনেরা।

 

Manual1 Ad Code

লিটন মিয়ার ভাই রুমেন মিয়া জানান, পরিবারের লোকজন যখন ভাইয়ের সন্ধানে দিশেহারা, তখন অপরিচিত আরেক দালাল ফোন করে ১২ লাখ টাকা দাবি করেন।

 

রুমেন বলেন, টাকা দিলে ভিডিও কলে ভাইকে দেখানোর প্রতিশ্রুতি দিয়ে টাকা চাওয়া হয়েছিল। তবে সঠিক তথ্য না পাওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন।

 

লিবিয়ায় থাকা পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করেও ভাইয়ের কোনো সন্ধান মিলছে না বলে জানান তিনি। এতে বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও সন্তানদের নীরব কান্না থামছে না।

Manual2 Ad Code

 

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ‘আমি এ থানায় নতুন যোগদান করেছি। এ বিষয় আমি খোঁজ নিয়ে দেখব।’

 

প্রসঙ্গত, গত ৩০ মার্চ লিবিয়া হয়ে সাগরপথে গ্রিস যাওয়ার পথে জগন্নাথপুরের পাঁচ যুবকের মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত আমিনুর রহমানের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা করেন। মামলায় দালাল জসিমসহ পাঁচজনকে আসামি করা হয়। জসিম বর্তমানে লিবিয়ায় রয়েছেন বলে জানা গেছে।

 

(সুরমামেইল/এসডি)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code