সিলেটের উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৬

সিলেটের উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিউকের নেওয়া প্রকল্পগুলোর পরিকল্পনা ও যথার্থতা দেখে সন্তোষও প্রকাশ করেছেন তিনি।

 

Manual5 Ad Code

মঙ্গলবার রাজধানীর ঢাকায় বিসিক ভবনে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) গৃহীত আট উন্নয়ন প্রকল্প নিয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সিউকের পরিকল্পনায় রয়েছে স্থায়ী কার্যালয় স্থাপন, গ্রিন ইকো হাউজিং প্রকল্প, সিউক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা, শাহ খুররম ডিগ্রি কলেজসংলগ্ন এলাকায় খেলার মাঠ নির্মাণ, লাউয়াই এলাকায় আয়বর্ধক প্রকল্প গ্রহণ, আম্বরখানা কলোনি মাঠের সংস্কার, উপশহর মাঠের সৌন্দর্যবর্ধন এবং আম্বরখানা পয়েন্টের যানজট নিরসনে বিশেষ প্রকল্প গ্রহণ।



সভা প্রসঙ্গে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিউকের গৃহীত বিভিন্ন প্রকল্প নিয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ সভা হয়েছে। মন্ত্রী প্রকল্পগুলোর যথার্থতা দেখে সন্তোষ প্রকাশ করেছেন এবং এগুলো দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

সিউক সূত্রে জানা গেছে, প্রকল্পগুলোর মাধ্যমে নগরবাসীর জন্য শিক্ষা, খেলাধুলা ও বিনোদনের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি নাগরিক অবকাঠামোর উন্নয়ন ও দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে নগরের উন্মুক্ত স্থানগুলোর পরিবেশ উন্নয়ন এবং লাউয়াই এলাকায় আয়বর্ধক প্রকল্পের মাধ্যমে সংস্থার নিজস্ব আয়ের ক্ষেত্র তৈরির পরিকল্পনা রয়েছে।

 

বিশেষ করে আম্বরখানা পয়েন্টের যানজট নিরসন প্রকল্পটি নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে ভূমিকা রাখতে পারে। পাশাপাশি আম্বরখানা কলোনি মাঠের সংস্কার ও উপশহর মাঠের সৌন্দর্যবর্ধনের মাধ্যমে নগরে উন্মুক্ত পরিবেশ ও বিনোদনের সুযোগ বাড়বে। শাহ খুররম ডিগ্রি কলেজসংলগ্ন খেলার মাঠ নির্মিত হলে তরুণ প্রজন্মের খেলাধুলার সুযোগও সম্প্রসারিত হবে।

 

Manual1 Ad Code

এ ছাড়া গ্রিন ইকো হাউজিং প্রকল্প ও সিউক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা সিলেটের নগর উন্নয়নে নতুন মাত্রা যোগ করতে পারে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে আবাসন, শিক্ষা, নাগরিক সুবিধা ও অবকাঠামোগত উন্নয়নে সিউকের ভূমিকা আরও বিস্তৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বাণিজ্যমন্ত্রীর নির্দেশনা ও সহযোগিতায় প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন এগিয়ে নেওয়া সম্ভব হবে। পরিকল্পিতভাবে এসব প্রকল্প বাস্তবায়িত হলে সিলেট নগরের নাগরিক অবকাঠামো উন্নয়ন, পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি এবং জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

 

পরামর্শ সভায় সিউকের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মো. সাদিউর রহিম জাদিদ, সহকারী স্থপতি চন্দন দেওয়ান, সহকারী প্রকৌশলী মো. ইবতেশাম আলম এবং সহকারী প্রোগ্রামার আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

 

(সুরমামেইল/এমকেআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code