সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬
সিলেট:
নগরীর সার্বিক শান্তি-শৃঙ্খলা, জননিরাপত্তা এবং স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪২টি ওয়ার্ডকে ৭টি গ্রুপে ভাগ করে বিশেষ টিম গঠন করেছে সিলেট মহানগর বিএনপি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত পৃথক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এই টিমগুলো ঘোষণা করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) থেকে এসব টিমের নেতাকর্মীরা মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ, জনসচেতনতা সৃষ্টি এবং সাধারণ মানুষের পাশে থেকে শান্তি-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন শুরু করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও দলীয় সাংগঠনিক সিদ্ধান্তের আলোকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গঠিত প্রতিটি টিমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এ ছাড়া স্ব-স্ব এলাকার মহানগর বিএনপির সহ-সভাপতি, যুগ্ম সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিব এবং সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এই টিমগুলোতে সম্পৃক্ত রয়েছেন।
গ্রুপ-এ (১ থেকে ৭ নং ওয়ার্ড): চৌহাট্টা, দরগা গেইট, রিকাবীবাজার, মীরের ময়দান, সুবিদবাজার, দর্শন দেউড়ী, আম্বরখানা, ইলেকট্রিক সাপ্লাই, শাহী ঈদগাহ, চৌকিদেখী, মজুমদারী ও লিচুবাগান এলাকা।
গ্রুপ-বি (৮, ৯, ৩৭, ৩৮ ও ৩৯ নং ওয়ার্ড): পাঠানটুলা, মদিনা মার্কেট, বাগবাড়ী, বর্ণমালা, পনিটুলা, আখালিয়া, নয়াবাজার, শাবিপ্রবি এলাকা, ডরিয়া, গোয়াবাড়ী, নতুন বাজার, বিজিবি এলাকা, তেমুখী, কুমারগাঁও, নাজিরগাঁও, নয়া খুরুমখলা, মইয়ারচর ও নোয়াপাড়া এলাকা।
গ্রুপ-সি (১০ থেকে ১৫ নং ওয়ার্ড): ঘাসিটুলা, শামীমাবাদ, কানিশাইল, বেতরবাজার, নবাব রোড, ভাতালিয়া, রিকাবীবাজার, কাজলশাহ, মধুশহীদ, কুয়ারপাড়, শেখঘাট, লামাবাজার, মির্জাজাঙ্গাল, তোপখানা, মাছুদিঘীর পাড়, দাঁড়িয়াপাড়া, বন্দরবাজার, জিন্দাবাজার, ছড়ারপার, ধোপাদিঘীরপার, জল্লারপার, কালীঘাট, তালতলা, সুবহানিঘাট, বারুতখানা, চালিবন্দর, জেল রোড, যতরপুর ও নাইওরপুল এলাকা।
গ্রুপ-ডি (১৬ থেকে ২১ এবং ৩৬ নং ওয়ার্ড): নয়াসড়ক, কুমারপাড়া, কাজীটুলা, মিরাবাজার, সবুজবাগ, শাহী ঈদগাহ, টিবি গেইট, রায়নগর, টিলাগড়, শাপলাবাগ, শিবগঞ্জ, উত্তর বালুচর, আল ইসলাহ, নয়াবাজার ও কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা।
গ্রুপ-ই (২২ থেকে ২৪ এবং ৩১ থেকে ৩৫ নং ওয়ার্ড): শিবগঞ্জ, টিলাগড়, মেজরটিলা, মেন্দিবাগ, শাহপরান গেইট, শাহজালাল উপশহর, কুশিঘাট, মুরাদপুর, পূর্ব শাপলাবাগ, টুলটিকর আবাসিক এলাকা, খাদিমপাড়া, উপশহর আবাসিক এলাকা, বহর কলোনি ও বাহুবল আবাসিক এলাকা।
গ্রুপ-এফ (২৫, ২৬, ২৮, ২৯ ও ৩০ নং ওয়ার্ড): হুমায়ুন রশিদ চত্বর, কায়েস্থরাইল, বারখলা, মোমিনখলা, ভার্থখলা, চাঁদনীঘাট, চন্ডিপুল, ঝালোপাড়া, কদমতলী, সাধুরবাজার, বরইকান্দি, টেকনিক্যাল রোড, গাংগু, সুনামপুর, নিয়ামতপুর, ধরাধরপুর, লাউয়াই, বদিকোনা, চান্দাই, দাউদপুর, শিববাড়ী ও রেল গেইট এলাকা।
গ্রুপ-জি (২৭, ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ড): আলমপুর, গোটাটিকর, কুচাই, পশ্চিমভাগ, সারপিং, তৈয়ব কামাল, শ্রীরামপুর, বাইপাস রোড ও শিববাড়ী এলাকা। বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়ার্ডসমূহের নির্বাহী কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্যসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে নিজ নিজ এলাকায় জনগণের পাশে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি)
Design and developed by ওয়েব হোম বিডি