সিলেটে নিষিদ্ধ সংগঠনের চার নেতাকর্মী আটক

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬

সিলেটে নিষিদ্ধ সংগঠনের চার নেতাকর্মী আটক

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) পৃথক পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

 

Manual2 Ad Code

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

Manual3 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত আনুমানিক ১২টার মোগলাবাজার থানার শ্রীরামপুর বাইপাসগামী সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় পেট্রল দিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সিলেট মহানগর যুবলীগের ৬ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি জিল্লুর রহমানকে (৪০) গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মোগলাবাজার থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

 

একই দিন সন্ধ্যা সাতটার দিকে দক্ষিণ সুরমা থানার তেলি বাজার-সুনামগঞ্জ বাইপাস এলাকা থেকে একজনকে আটক করা হয়। পুলিশের দাবি, জন্মদিন পালনের কথা বলে ছাত্রলীগের কয়েকজন কর্মী একত্রিত হয়ে অসৎ উদ্দেশ্যে অবস্থান করছিলেন।

 

এছাড়া মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে জালালাবাদ থানার আখালিয়া নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. রুহেল মিয়াকে (২৮) আটক করে পুলিশ। তিনি ৩৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। জালালাবাদ থানার একটি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে আটক করা হয়।

Manual6 Ad Code

 

একই দিন রাত ২টা ১০ মিনিটে আম্বরখানার হোটেল পলাশে অভিযান চালিয়ে মো. দেলোয়ার হোসেনকে (৩৮) গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানা-পুলিশ। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের ২০১৯ সালের কমিটির সাবেক সদস্য এবং সিলেট জেলা যুবলীগের কর্মী। এয়ারপোর্ট থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৭ জুলাই সকাল ৬টা ২০ মিনিটে এয়ারপোর্ট থানার পূর্ব শাহী ঈদগাহের টিবি গেট এলাকায় ঝটিকা মিছিলের ঘটনায় করা মামলার তদন্তে দেলোয়ারের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

 

Manual7 Ad Code

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের আদালতে সোপর্দ করা হবে জানিয়েছেন মো. আফজল হোসেন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code