কানাইঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৬

কানাইঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

Manual3 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মদল কানাইঘাট উপজেলা ও পৌর শাখার নব-গঠিত কমিটির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

Manual3 Ad Code

মঙ্গলবার (১৭ জানুয়ারী) সন্ধ্যা ৭টায় কানাইঘাট বাজারে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি কানাইঘাট বাজারের প্রধান গলিগুলো পদক্ষিণ করে স্থানীয় উত্তর বাজারে গিয়ে এক পথ সভায় মিলিত হয়।

 

Manual8 Ad Code

এ সময় উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহবায়ক আব্দুর রহিম ভরসার সভাপতিত্বে এবং উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সদস্য সচিব সালেক আহমদ ও পৌর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সদস্য সচিব ইসতেহাক মালিক নাঈমের যৌথ পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক জাকারিয়া সিদ্দিকী লিটন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বদরুল আলম মেম্বার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হেলাল আহমদ, জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সদস্য নুর আহমদ, জেলা ছাত্রদলের ক্রিড়া সম্পাদক আব্দুল কুদ্দুস রায়হান।

 

বক্তব্য রাখেন পৌর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহবায়ক সেলিম আহমদ, উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, পৌর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন, উপজেলা শ্রমিকদল নেতা মানিক আহমদ।

 

Manual2 Ad Code

উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের যুগ্ম আহবায়ক শামীম আহমদ, হারুন রশিদ, জিয়াউর রহমান, রাসেল আহমদ, সুলতান আহমদ, খাইরুল ইসলাম, পৌর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের যুগ্ম আহবায়ক মাসুম আহমদ, মস্তফা আহমদ, হাসান আহমদ, আব্দুল হক, নজরুল ইসলাম, ফয়জুল হক, ফয়জুল মান্নান, সালিক নুর, লুবাব আহমদ সহ উভয় কমিটির প্রায় সকল সদস্যবৃন্দ।

 

Manual5 Ad Code

এ সময় বক্তারা জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহবায়ক এডভোকেট ওয়াহিদুর রহমান ও সদস্য সচিব নিজাম উদ্দিন সহ জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন সঠিক সময়ে দলের ত্যাগী নেতাকর্মীদের দিয়ে কানাইঘাট উপজেলা ও পৌর মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কমিটি গঠন করা হয়েছে। বক্তারা আশা প্রকাশ করে বলেন এ দুটি কমিটির মাধ্যমে কানাইঘাটে দলের কার্যক্রম আরো বেগবান হবে এবং দেশ নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করতে তারা অগ্রণী ভুমিকা পালন করবেন।

 

উল্লেখ্য, গত ১১ নভেম্বর আব্দুর রহিম ভরসাকে আহবাক ও সালেক আহমদকে সদস্য সচিব করে ৯৩ সদস্য বিশিষ্ট কানাইঘাট উপজেলা ও সেলিম আহমদকে আহবায়ক এবং ইসতেহাক মালিক নাঈমকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কানাইঘাট পৌর কমিটি অনুমোদন করে জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মদল।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code