অধ্যক্ষকে ছুরিকাঘাত: নবীগঞ্জে ছাত্রদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৮

অধ্যক্ষকে ছুরিকাঘাত: নবীগঞ্জে ছাত্রদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

Manual1 Ad Code

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় বহিরাগত বখাটেদের ছুরিকাঘাত ও হামলায় নবীগঞ্জ বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদসহ ৩ জন গুরুতর আহতের ঘটনায় শীক্ষার্থীদের ভিক্ষোব মিছিল ও সড়ক অবরোধ, সমাবেশ পালন করেছে। প্রায় দেড় ঘন্টা অবরোধ চলাকালে অসহনীয় যানযটের সৃষ্টি হয়।

বুধবার (১৮ জুলাই) দুপুরে সাধারণ ছাত্ররা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে নবীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ স্থান নতুন বাজার মোড়ে সড়ক অবরোধ করে ও সমাবেশ করেছে।

Manual6 Ad Code

খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম.আতাউর রহমানসহ বিভিন্ন নের্তৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সন্ত্রাসী মুন্নাকে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় ছাত্ররা।

তবে, তারা আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত সময় বেঁধে দেয়।

Manual2 Ad Code

এদিকে, আল্টিমেটামের ২৪ ঘন্টা শেষ হয়ে গেলেও মুল হামলাকারী মুন্নাকে গ্রেফতারে পুলিশ ব্যর্থ হলে বুধবার পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী কলেজের সাধারণ ছাত্ররা দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে এক বিশাল বিক্ষোভ মিছিলটি বের করে সমাবেশে মিলিত হয়। সমাবেশ চলাকালে নতুন বাজার মোড় অবরোদ্ধ হয়ে পড়ে।

Manual5 Ad Code

এসময় বক্তব্য রাখেন- কলেজ ছাত্র সুলতান আহমেদ, হাবিবুর রহমান হাবিব, সাইফুর রহমান রাজন, নাবিদ মিয়া, আতাউর রহমান শামীম, হাবিুর রহমান চৌধুরী শুভ, আল আমীন, বিপুল, ইমন, সাইফুর রহমান, ইফতেখার প্রমূখ।অবরোধের কারণে বিভিন্ন ধরনের হাজার হাজার যানবাহন আটকা পড়ে অসহনীয় যানযটের সৃষ্টি হয়।

এদিকে, হামলার ঘটনায় নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ বাদি হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

অন্যদিকে, গ্রেফতারকৃত সন্ত্রাসী হুমায়ুন কবিরকে আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

মুল সন্ত্রাসী মুন্নাকে গ্রেফতারে পুলিশ জোর তৎপরতা চালিয়েছে বলে জানিয়েছেন হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী।

উল্লেখ্য, গত সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে বহিরাগত সন্ত্রাসী মুন্না অনার্স ২য় বর্ষের জনৈকা ছাত্রীর সাথে জোরপুর্বক মোবাইলে সেলফি তোলার চেষ্টা করে। এ ঘটনায় ওই ছাত্রী কলেজের অধ্যক্ষ গোলাম হোসেনের নিকট অভিযোগ দিলে অধ্যক্ষ ঘটনার বিষয়ে মুন্নার প্রতি ক্ষুব্ধ হন।

Manual5 Ad Code

এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ ডিগ্রী কলেজে অর্নাস পরীক্ষা হলে পরিদর্শনে যাওয়ার পথে বখাটে মুন্না তার দলবল নিয়ে ধারালো ছুরি দিয়ে কলেজ অধ্যক্ষ আজাদের গলায় ও হাতে ছুরিকাঘাত করে। এ সময় অধ্যক্ষকে বাচাঁতে কলেজ দপ্তরী কলেজ পাড়া এলাকার মজিদ উল্লার ছেলে ফয়জুর রহমান এগিয়ে আসলে সেও ছুরিকাঘাতের শিকার হয়।

প্রাণ বাচাঁতে দিকবেদিক ছুটোছুটি করতে গিয়ে সিড়ি থেকে পড়ে আহত হয় অনার্স ২য় বর্ষের ছাত্রী চৈতী (১৮)।

আহতদের মধ্যে দু’জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহত কলেজ ছাত্রী চৈতী নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনার পরপরই হামলাকারী দিপন আহমেদ মুন্না মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও তার সহযোগী হুমায়ুন কবির নামের এক বখাটেকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code